আজকের দিনেগ্রীন রুম

Indrani Haldar : দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরতে চলেছেন ৯০ দশকের অভিনেত্রী ইন্দ্রানী হালদার

কিউ ইন্ডিয়া বাংলা : দীর্ঘ বিরতির পর ফের ছোটো পর্দায় ফিরতে চলছেন অভিনেত্রী ইন্দ্রানী হালদার (Indrani Haldar)। কোমরের গুরুতর চোটের কারণে বেশ কয়েকদিন ধরে বাড়িতেই ছিলেন তিনি। দেখা যায়নি কোনো অনুষ্ঠানে। বাংলা বিনোদন জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ হলো ইন্দ্রানী হালদার। ৯০ এর দশকের বিখ্যাত একজন অভিনেত্রী তিনি (Indrani Haldar)। চলতি বছরের পুনরায় পুরোদমে আগের ছন্দে ফিরতে চলেছেন।

 

বিখ্যাত অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে তার শরীরের ওজন বৃদ্ধি হওয়া নিয়েও অনেক কু-কথা শুনতে হয়েছে তাকে (Indrani Haldar)। শোনা যাচ্ছে সামনের বছরের ফেব্রুয়ারি মাস থেকে তিনি আবার ফিরতে চলেছেন ছোটো পর্দার বিভিন্ন কাজে। ভালো কাজ পেলে তিনি করবেন বলেও জানিয়েছেন। এছাড়াও শোনা যাচ্ছে চলতি মাসে লাখ টাকার লক্ষী লাভের অনুষ্ঠানে দেখা যাবে তাকে (Indrani Haldar)। অক্টোবরের মাসিক ফাইনালে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তিনি। তার জনপ্রিয় একাধিক গানে নাচতে দেখা যাবে তাকে। আড্ডায়, নাচে , গানে, গল্পে মাতিয়ে রাখেন তিনি। তেমনি রূপে দেখা যাবে এই অনুষ্ঠানে তাকে (Indrani Haldar)। সাথে থাকবেন অনুষ্ঠানের সঞ্চালিকা পায়েল দে-ও।

 

অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে শেষ বারের মতো দেখা গিয়েছিলো ‘ঘরে ঘরে জ়ি বাংলা’ অনুষ্ঠানে। এই অনুষ্ঠান চলকালীনই তার শারীরিক অসুস্থতা ধরা পরে। ফলে তিনি অনুষ্ঠান থেকে সরে যান। তিনি তার নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন (Indrani Haldar)। তাকে বড়ো পর্দায় শেষ দেখা গিয়েছিলো ‘কুলের আচার ‘ ছবিতে। আর পাশাপশি ষ্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিকের পর দেখা যায়নি কোনো আর কোনো ধারাবাহিকে। বার বার তার অনুরাগীরা আবদার জানিয়েছেন ‘গোয়েন্দা গিন্নি’র ‘পরমা’ হয়ে ফেরার জন্য। তবে তিনি বড়পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন (Indrani Haldar)। এছাড়াও তিনি জানিয়েছেন এখনই তিনি ছোটো পর্দার কোনো ফিকশনে তিনি ফিরতে আগ্রহী নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *