আজকের দিনেসুস্থ থাকুন

ফাটা ঠোঁটের চিরস্থায়ী সমাধান লুকিয়ে ঘি তেই

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিউজ ডেস্ক:- চিকিৎসক থেকে পুষ্টিবিদ, এমনকি বলিউডের তারকারাও আজ ঘিয়ের গুণগানে পঞ্চমুখ। স্বাস্থ্য সচেতন মানুষ তেল ছেড়ে ঘি-তে রান্না করা শুরু করেছেন। কিন্তু ঘিয়ের উপকারিতা কি শুধু খাবারের পাতেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞদের মতে, ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট রূপচর্চার জন্যও অপরিহার্য, বিশেষ করে শুষ্ক ত্বকের সমস্যা সমাধানে। বর্ষা, শীত বা গরম— ঋতু নির্বিশেষে অনেকেরই ঠোঁট ফাটা, শুষ্ক ও খসখসে হয়ে যাওয়ার সমস্যা থাকে। এই সমস্যার সমাধানে দামি লিপ বামের বদলে হেঁশেলের ঘিয়ে ভরসা রাখতে পারেন। ঘিতে থাকা ফ্যাটি অ্যাসিড এবং আর্দ্রতা ধারণের ক্ষমতা ঠোঁটকে নরম রাখতে সাহায্য করে। ঘিয়ের সঙ্গে কয়েকটি সহজলভ্য উপাদান মিশিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক লিপ বাম। 

১. ঘি ও মধুর লিপ বাম: গভীর আর্দ্রতার জন্য ১ চা চামচ ঘি-র সাথে আধ চা চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। রাতে শোয়ার আগে এই মিশ্রণটি ঠোঁটে লাগান। ঘিয়ের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ফাটা ঠোঁট সারিয়ে তোলে, অন্যদিকে মধু প্রাকৃতিক ভাবে পরিবেশ থেকে আর্দ্রতা টেনে এনে ঠোঁটকে দীর্ঘক্ষণ নরম রাখতে সাহায্য করে।

২. ঘি ও নারকেল তেলের লিপ বাম: পুষ্টি জোগাতে ১ চা চামচ ঘি এবং ১ চা চামচ নারকেল তেল একসঙ্গে মিশিয়ে একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন। শুষ্ক ও ফাটা ঠোঁট থেকে মুক্তি পেতে এই লিপ বাম নিয়মিত ব্যবহার করতে পারেন। ঘি যেমন ত্বককে গভীর থেকে পুষ্টি দেয়, তেমনই নারকেল তেল শুষ্কতা দ্রুত দূর করতে অত্যন্ত কার্যকর।

৩. ঘি ও গোলাপের পাপড়ির লিপ বাম: গোলাপি ঠোঁটের আভা ৩টি তাজা গোলাপের পাপড়ি বেটে পেস্ট তৈরি করুন। ১ টেবিল চামচ ঘি-র সঙ্গে এই পেস্ট মিশিয়ে আধ ঘণ্টা রেখে দিন। রাতে ঘুমানোর আগে ঠোঁটে মেখে সারারাত রাখুন। ঘিয়ের আর্দ্রতার পাশাপাশি গোলাপের পাপড়িতে থাকা প্রাকৃতিক তেল ঠোঁট কোমল করে। এছাড়া গোলাপের রঞ্জক পদার্থ হাইপারপিগমেন্টেশন বা ঠোঁটের কালচে দাগ কমাতে সাহায্য করে।

৪. ঘি ও বিটের লিপ বাম: প্রাকৃতিক রঙের ছোঁয়া ১ চা চামচ ঘি-র সাথে আধ চা চামচ বিটের রস ভালো করে মিশিয়ে একটি ছোট পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে এই মিশ্রণটি ব্যবহার করুন। চাইলে দিনেও ব্যবহার করা যেতে পারে। বিটের প্রাকৃতিক রং আপনার ঠোঁটে একটি হালকা গোলাপি আভা এনে দেবে, যা প্রসাধন সামগ্রীর কাজও করবে। পাশাপাশি এটি ঠোঁটের শুষ্কতা কমিয়ে ত্বককে নরম করে।

৫. ঘি ও ভিটামিন ই-র লিপ বাম: কোষের সুরক্ষায় ১ টেবিল চামচ ঘি-র মধ্যে ১টি ভিটামিন ই ক্যাপসুল ছিঁড়ে তার তেল ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন রাতে এই মিশ্রণটি ব্যবহার করলে ঠোঁটের গভীর থেকে ময়েশ্চারাইজ়ড হয়। ভিটামিন ই-র অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকের কোষকে ক্ষতি থেকে রক্ষা করে এবং ঠোঁটের দীর্ঘস্থায়ী আর্দ্রতা নিশ্চিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *