WB BY ELECTION : পুজোর আগেই রাজ্যে ভোট, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- পুজোর আগেই রাজ্যে উপনির্বাচন (WB BY ELECTION)। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে ভোট হবে আগামী ৬ অক্টোবর। ফল ঘোষণা হবে ৯ অক্টোবর। সোমবার দিল্লির নির্বাচন সদন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের দুই কেন্দ্র ছাড়াও তামিলনাড়ুর মাদুরানটাকম ও ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাড়ি বিধানসভা কেন্দ্র এবং অসমের নগাঁও লোকসভা কেন্দ্রে একই দিনে ভোট হবে (WB BY ELECTION)।
গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়ে দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (WB BY ELECTION)। পরে মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি ভবানীপুর আসন ছেড়ে দেন। তাই নন্দীগ্রামে ফের ভোট হচ্ছে। গত কয়েক মাসে নন্দীগ্রামকে এক মুহূর্তের জন্যও নজরছাড়া করেননি শুভেন্দু। চলতি মাসের শুরুতেই নন্দীগ্রাম থেকে তিনি বলেছিলেন, ‘রেকর্ড ভাঙবেন তো? আমাকে ৮২ হাজার ভোটে একবার জিতিয়েছিলেন। এবার রেকর্ড ভাঙতে হবে।’
অন্যদিকে, রেজিনগর ও নওদা থেকে লড়ে দুই কেন্দ্রেই জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। তিনি নওদা আসনটি রেখে দেওয়ায় রেজিনগরে উপনির্বাচন হচ্ছে।
পূর্ণাঙ্গ সূচি: (WB BY ELECTION)
গেজেট নোটিফিকেশন – ৯.৯.২০২৬
মনোনয়ন – ১৬.৯.২০২৬
মনোনয়নের স্ক্রুটিনি – ১৭.৯.২০২৬
প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন – ১৯.৯.২০২৬
ভোট – ৬.১০.২০২৬
গণনা – ৯.১০.২০২৬
১১.১০.২০২৬-এর মধ্যে সম্পূর্ণ ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে।
ফলে দুর্গাপুজোর আগেই রাজ্যের দুই হাইভোল্টেজ কেন্দ্রে (WB BY ELECTION) ভোটের দামামা বেজে গেল। নন্দীগ্রামে কে বিধায়ক পদপ্রার্থী হন, এখন সেদিকেই নজর সকলের।
