আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Football : বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ‘ছোট’দের লড়াই, নিষ্ফলা ডার্বিতে নিস্তেজ মোহনবাগান, ম্যাচ ১-১ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বারাসাত:- তরুণ তুর্কিদের জয়জয়কার। বারাসতে কলকাতা লিগের নিয়মরক্ষার ডার্বি শেষ হল ১-১ গোলে। ইস্টবেঙ্গলের ছোটদের লড়াইয়ের সামনে নিস্তেজ মোহনবাগান। ডুরান্ড ডার্বি হারের বদলা নেওয়ার সুযোগ হাতছাড়া সবুজ-মেরুনের।(Football)

রবিবার বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ফ্লাডলাইটের আলোয় মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। লিগের অঙ্কে দুই দলই আগেই সুপার সিক্সে উঠে গিয়েছে। ফলে এই ডার্বি ছিল কার্যত নিয়মরক্ষার। কিন্তু ডার্বিতে আবার নিয়ম কী? কয়েকদিন আগেই ডুরান্ড কাপের ডার্বিতে হারতে হয়েছিল মোহনবাগানকে। তাই এই ম্যাচে বদলার লক্ষ্য ছিল বাগান সমর্থকদের।

ম্যাচে প্রথমে এগিয়ে যায় মোহনবাগান। গোল করেন মনবীর সিং। পরে সেই গোল শোধ করেন ইস্টবেঙ্গলের মহম্মদ বিলাল। শেষ পর্যন্ত ১-১ গোলে শেষ হয় ম্যাচ।(Football)

এদিন নজর কাড়লেন ইস্টবেঙ্গলের তরুণরা। চাকু বহু ম্যাচের নেপথ্য নায়ক, আজও বড় ম্যাচের চাপ সামলালেন দারুণভাবে। অঙ্কন, তন্ময়রা অনবদ্য। আকাশের চিতার মতো দৌড় নজর কাড়ল। একঝাঁক বাঙালি ছেলের লড়াই প্রশংসা কুড়িয়েছে। প্রশ্ন উঠছে, এরা কি আইএসএলে সিনিয়র দলে জায়গা পেতে পারেন না? কোচ আন্তোনিও লোপেজ হাবাসের ভেবে দেখা উচিত।

অন্যদিকে প্রশ্নের মুখে মোহনবাগানের ফিটনেস ও জয়ের খিদে। কোচ প্যানাজিওটিস ডিলেমপেরিসকে ভাবতে হবে দলের ফিটনেস কীভাবে বাড়ানো যায়। সামনে দীর্ঘ মরশুম, ড্র ম্যাচ থেকেই অনেক প্রশ্ন ও উত্তর উঠে এল।

লিগের অঙ্ক না বদলালেও, এই ডার্বি দুই কোচের ভাবনায় বদল আনতে পারে। ইস্টবেঙ্গলের তরুণদের লড়াই যেমন ভরসা জোগাল, তেমনই মোহনবাগানের পারফরম্যান্স চিন্তা বাড়াল।(Football)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *