ASISH NEHERA : “সবাই ভারতের কোচ হতে চায়, আমিও…” – CAB-র মঞ্চে বড় মন্তব্য আশিস নেহরার
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- সিএবির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কলকাতায় এলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার আশিস নেহরা (ASISH NEHERA)। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন তিনি (ASISH NEHERA)। সেখানেই ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে বড় মন্তব্য করলেন গুজরাট টাইটান্সের সফল কোচ।
মঞ্চ থেকে মজা করে নেহরা (ASISH NEHERA)বলেন, ‘আমি বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে হয়তো পরামর্শ দিই। কিন্তু ক্রিকেটারেরা সেটা শোনে না।’
আইপিএলে কোচ হিসেবে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটকে অনেক বেশি কঠিন বলে মনে করেন তিনি। নেহরার (ASISH NEHERA) কথায়, ‘আইপিএলে প্লে অফের যোগ্যতা অর্জন করা খুব শক্ত। আইপিএলে সুযোগ পাওয়া কঠিন। তবু বলব আন্তর্জাতিক ক্রিকেট অনেক বেশি কঠিন।’
ভারতীয় দলের কোচ হওয়া প্রসঙ্গে নেহরা (ASISH NEHERA) বলেন, ‘হ্যাঁ সকলেই ভারতের কোচ হতে চায়। সেই দায়িত্ব পেলে আমার কাছে তা সম্মানের হবে। গর্বের হবে। তবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। তবে আমাকে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। ভারতীয় দলকে কোচিং করাটা সহজ কাজ নয়।’ তিনি আরও বলেন, ‘প্রত্যেক ৫-৬ বছর অন্তরই মানুষের চিন্তাভাবনা বদলে যায়। কোচ হিসাবে সেটা দেখা, শেখা আমার কাছেও দারুণ অভিজ্ঞতা।’
ভারত-পাকিস্তান প্রসঙ্গে নেহরা বলেন, ‘পাকিস্তান এখন আর দারুণ দল নয়। ওদের দেশের অবস্থাও ভাল নয়।’
গুজরাট টাইটান্সে হার্দিক পান্ডিয়া ও শুভমন গিলকে নেতৃত্ব দিয়েছেন নেহরা। দুই অধিনায়ককে নিয়ে তাঁর মূল্যায়ন, ‘অধিনায়ক হিসাবে একজন উত্তর মেরু, অন্যজন দক্ষিণ মেরু।’ শুভমন প্রসঙ্গে তিনি বলেন, ‘ও দারুণ ক্রিকেটার। খুব বেশি কথা বলে না। কিন্তু দারুণ পর্যবেক্ষণ করা ও শেখার ক্ষমতা। ও আরও ভাল করবে। মানসিকভাবে ওকে আরও শক্তিশালী হতে হবে।’
কলকাতার মঞ্চ থেকেই ভবিষ্যতে টিম ইন্ডিয়ার হটসিটে বসার ইঙ্গিত দিয়ে রাখলেন আশিস নেহরা (ASISH NEHERA) । আইপিএলে সফল হলেও জাতীয় দলের দায়িত্ব যে অনেক বড় চ্যালেঞ্জ, সেটাও মনে করিয়ে দিলেন তিনি।
