HARRY KANE : এমবাপে-ইয়ামালকে টপকে ব্যালন ডি’অর হ্যারি কেনের, ২৫ বছর পর ইংল্যান্ডে পুরস্কার
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ২৫ বছরের খরা কাটল ইংল্যান্ডের (Harry Kane)। মাইকেল ওয়েনের পর ফের ব্যালন ডি’অর জিতলেন কোনও ইংরেজ ফুটবলার। কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতলেন বায়ার্ন মিউনিখের তারকা হ্যারি কেন (Harry Kane)।
সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে এক জমকালো (Harry Kane) অনুষ্ঠানে হ্যারি কেনের হাতে ব্যালন ডি’অর তুলে দেন ব্রাজিলের কিংবদন্তি রোনাল্ডো নাজারিও। ২০০১ সালে মাইকেল ওয়েন শেষবার ইংল্যান্ডের হয়ে এই পুরস্কার জিতেছিলেন (Harry Kane)। দীর্ঘ ২৫ বছর পর সেই অপেক্ষার অবসান ঘটালেন ৩৩ বছরের কেন।
ক্লাব ও দেশের জার্সিতে ধারাবাহিক পারফরম্যান্সই তাঁকে এই পুরস্কার এনে দিয়েছে (Harry Kane)। বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেশলিগা ও ডিএফবি-পোকাল জয়ে বড় ভূমিকা ছিল তাঁর। মরসুমে ৬৫ ম্যাচে ৭৩ গোল, যা নিঃসন্দেহে অবিশ্বাস্য (Harry Kane)। এর মধ্যে বায়ার্নের হয়ে ৬১ ম্যাচে ৬১ গোল এবং ইংল্যান্ডের জার্সিতে ১২ গোল।
ব্যক্তিগত পুরস্কারের ঝুলিও ভরেছে (Harry Kane)। ইউরোপের ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা হিসেবে জিতেছেন ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগে ১৪ গোল করে সর্বোচ্চ গোলদাতা এমবাপের (১৫) ঠিক পিছনেই ছিলেন। যদিও বায়ার্ন সেমিফাইনালে (Harry Kane) পিএসজির কাছে হেরে বিদায় নেয়।
জাতীয় দলের হয়েও রেকর্ড গড়েছেন কেন (Harry Kane)। বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা (১৪ গোল) এখন তিনিই, টপকে গেছেন গ্যারি লিনেকারকে। গোল, নেতৃত্ব ও ধারাবাহিকতা, সব মিলিয়ে এই মরসুমটা কেনেরই ছিল। (Harry Kane) আর তারই স্বীকৃতি হিসেবে এলো ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার, ব্যালন ডি’অর।
