Rahul Gandhi : ১০ হাজার কোটির ক্ষতির আশঙ্কা সত্ত্বেও অনড় রাহুল, কংগ্রেসকে ফের পত্রবোমা ব্যবসায়ীদের
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- ১ নভেম্বরের মহাসমাবেশ নিয়ে ফের বিতর্ক (Rahul Gandhi)। রামলীলা ময়দানে বিরোধীদের ১০ লক্ষ মানুষের জমায়েতের জেরে ১০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছে দিল্লির ব্যবসায়ীরা (Rahul Gandhi)। ক্ষতি সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় রাহুল গান্ধী। এবার রাহুল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফের চিঠি দিল চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি (CTI)।
১ নভেম্বর রামলীলা ময়দানে বিরোধী জোটের বড় কর্মসূচি (Rahul Gandhi)। CTI চেয়ারম্যান ব্রিজেশ গোয়েলের চিঠি অনুযায়ী, সেদিন প্রায় ১০ লক্ষ মানুষের জমায়েত হতে পারে। রামলীলা ময়দান সংলগ্ন এলাকায় অন্তত ২০ হাজার বাস থাকবে বলে আশঙ্কা (Rahul Gandhi)। এর জেরে চাঁদনী চক, সদর বাজার সহ ওই এলাকার সমস্ত দোকানপাট কার্যত বন্ধ হয়ে যাবে।
ব্যবসায়ীদের দাবি, এর আগেও একই কারণে (Rahul Gandhi) বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। গত ১০ অক্টোবর মাত্র চার হাজার মানুষের জমায়েতের আশঙ্কায় গোটা দিল্লিকে দুর্গে পরিণত করা হয়েছিল। সেইদিন ব্যারিকেড ও যানজটের কারণে প্রায় ৩ হাজার কোটি টাকার ব্যবসা নষ্ট হয়েছিল বলে দাবি CTI-র (Rahul Gandhi)। সেই হিসাব ধরলে ১ নভেম্বর ক্ষতির অঙ্ক ১০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
এই আশঙ্কা থেকেই দিনকয়েক আগেও রাহুল গান্ধীকে (Rahul Gandhi) চিঠি দিয়েছিল সংগঠনটি। সেখানে বলা হয়েছিল, ধনতেরাস ও দীপাবলি উপলক্ষে রামলীলা ময়দানের আশপাশের দোকানগুলিতে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসেন। ধনতেরাসে শুধু দিল্লিতেই সোনা-রুপো, ইলেকট্রনিক্স, পোশাক, বাসনপত্র, শুকনো ফল, মিষ্টি, গাড়ি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রায় ২৫ হাজার কোটি টাকার ব্যবসা হয় (Rahul Gandhi)। বিরোধীদের সমাবেশের কারণে সেই ব্যবসা মার খাবে। তাই বিক্ষোভ কর্মসূচি ১০ নভেম্বরের পরে করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
কিন্তু সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন লোকসভার বিরোধী দলনেতা (Rahul Gandhi)। X হ্যান্ডেলে রাহুল লেখেন, ‘মোদিকে বলুন যেন তিনি অভিযুক্ত নম্বর ৪, জ্ঞানেশ কুমারকে পদ থেকে সরিয়ে দেন, তাহলেই ৩০ সেকেন্ডের মধ্যে এই বিক্ষোভ থেমে যাবে।’ এই পোস্টের পরদিনই ফের সক্রিয় হয় CTI। এবার শুধু রাহুল (Rahul Gandhi) নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকেও চিঠি দিয়ে বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে প্রতিবাদ কর্মসূচি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। মঙ্গলবার পর্যন্ত এই দ্বিতীয় চিঠির কোনও জবাব দেয়নি কংগ্রেস। ব্যবসায়ীদের ১০ হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিয়েই ১ নভেম্বর রামলীলা ময়দানে শক্তি প্রদর্শনে অনড় বিরোধীরা, (Rahul Gandhi) এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
