আজকের দিনেগ্রীন রুম

সৌরভের জন্মদিনে আসতে চলেছে বড় চমক !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক : রুপোলী পর্দায় ‘মহারাজ’-এর জীবনকাহিনি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেট ও সিনেমাপ্রেমীরা। জোরকদমে চলছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’ -র কাজ। মাঝেমধ্যেই সময় পেলে উপস্থিত থাকছেন সিনেমার সেটে। ব্যাটিংয়ের দৃশ্যগুলির জন্য টুকটাক উপদেশও দিচ্ছেন রাজকুমারকে। যদিও অভিনেতা হিসেবে রাজকুমারকে দিলেন একশো শতাংশ নম্বর।

ইতিমধ্যেই এই ছবিতে অ রাজকুমার রাওয়ের লুক নিয়ে নেটপাড়ায় ট্রোল শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই অভিযোগ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখের সঙ্গে রাজকুমার রাওয়ের কোনো মিল নেই। এই প্রসঙ্গে সমালোচকদের ধুয়ে দিলেন সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, “এক দেখতে লোক তো পাবে না। সে আমার চরিত্রটা করছে। আপনাকে এটা একটা সিনেমা হিসেবে দেখতে হবে। আপনি তো এটা এই ভেবে দেখতে যাবেন না যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অভিনয় করছেন। সৌরভের জীবন পর্দায় ফুটিয়ে তোলা হচ্ছে। মানুষ ভুল করে ফেলে, ভাবে একই দেখতে হবে। কোথা থেকে হবে!” কথা প্রসঙ্গে তিনি বলিউডের অন্যান্য সুপারহিট বায়োপিকের উদাহরণ টেনে বলেন, সুশান্ত সিং রাজপুত কি থোড়ি এম এস ধোনির মতো ছিল!  রণবীর কাপুরও সঞ্জয় দত্তের মতো দেখতে নন, কিন্তু তাঁরা দুর্দান্ত অভিনয় করেছিলেন।

সৌরভের মতে, রাজকুমার রাও একজন অসাধারণ অভিনেতা এবং নিজের চরিত্রের জন্য তিনি ১০০ শতাংশ নম্বর দিয়েছেন রাজকুমারকে। সৌরভ নিজে সেটে গিয়ে রাজকুমারকে ব্যাটিংয়ের টুকটাক টিপস ও সাহায্যও করছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে তাঁর জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রে দেখা যাবে একাধিক চেনা মুখ। ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। সৌরভ জানান, সিনেমায় ডোনাকে খুব সুন্দর দেখতে লাগছে এবং খোদ ডোনারও সিনেমাটিক ডোনাকে বেশ পছন্দ হয়েছে। সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের চরিত্রে থাকছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং মা নিরুপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অপরাজিতা আঢ্য।দাদার দাদা স্নেহাশিসের চরিত্রে দেখা যাবে রাহুল দেব বসুকে। লর্ডস টেস্টের অভিষেক থেকে শুরু করে গ্রেগ চ্যাপেল অধ্যায়—সবই থাকবে ছবিতে। বিতর্কিত কোচ গ্রেগ চ্যাপেলের চরিত্রে দেখা যাবে একজন বিদেশি অভিনেতাকে।

চলতি বছরের এপ্রিলে এই ছবির শুটিং শুরু হয়েছিল। কলকাতার বেহালার বাড়ি, আরিয়ান ক্লাব এবং ইডেন গার্ডেন্সে প্রথম পর্বের শুটিংয়ের পর মুম্বইতে বাকি অংশের কাজ শেষ হয়েছে। কলকাতার ডোনা ও সৌরভের সেই বিখ্যাত প্রেমপর্বও ক্যামেরাবন্দি করা হয়েছে। বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত এবং ‘লভ ফিল্মস’ প্রযোজিত এই ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ এখন শেষ পর্যায়ে।

৮ জুলাই অর্থাৎ আগামীকাল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। বলিপাড়ার জোর জল্পনা, দাদার জন্মদিনের বিশেষ মুহূর্তেই সামনে আসতে চলেছে ‘দাদা- দ্য সৌরভ গাঙ্গুলী স্টোরি’র ফার্স্ট লুক ও অফিশিয়াল পোস্টার। একই সঙ্গে ঘোষণা হতে পারে ছবি মুক্তির চূড়ান্ত তারিখও। সৌরভের শৈশব, লর্ডসে ঐতিহাসিক টেস্ট অভিষেক, সফল অধিনায়কত্ব, দল থেকে বাদ পড়া এবং তারপর রাজকীয় কামব্যাকের সম্পূর্ণ লড়াই এবার বড় পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *