Bank Holiday : নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আগেভাগেই সেরে ফেলুন জরুরি কাজ
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরশুম এখনও বাকি (Bank Holiday)। সামনেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছটপুজো। আর উৎসব মানেই ব্যাঙ্কে ছুটির ধুম। আগামী নভেম্বর মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। তাই জরুরি কাজ ফেলে না রেখে আগেভাগেই সেরে ফেলুন। প্রতিমাসের মতোই নভেম্বরেও চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। (Bank Holiday) সেই হিসেবে ১, ৮, ১৫, ২২ ও ২৯ নভেম্বর, এই পাঁচদিন রবিবার এবং ১৪ ও ২৮ নভেম্বর দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ।
শুধু সাপ্তাহিক ছুটিই নয়, উৎসবের কারণেও বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holiday)। ৯ নভেম্বর গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ নভেম্বর দিওয়ালির পরের দিন, গুজরাটি নববর্ষ উপলক্ষেও বেশ কয়েকটি রাজ্যে ব্যাঙ্কে ছুটি। (Bank Holiday) ১১ নভেম্বর ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী, ফলে ওইদিনও অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ। এরপর ১৬ নভেম্বর ছট পুজো উপলক্ষে ছুটি থাকবে। এছাড়া ২৩ ও ২৪ নভেম্বরও বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে (Bank Holiday)।
অর্থাৎ সব মিলিয়ে নভেম্বরে ১৩ দিন ব্যাঙ্কের দরজা বন্ধ (Bank Holiday)। যারা ব্যাঙ্কের কাজ বাকি রেখেছেন, তারা দ্রুত সেরে ফেলুন। আর ব্যাঙ্ককর্মীদের জন্য সুখবর, ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত যে রাজ্যগুলিতে টানা ছুটি, (Bank Holiday) সেখানে ছোটখাটো ট্রিপের প্ল্যান করাই যায়।
