আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতি

Panihati MLA : ছবি ব্যবহার করে সিবিআই-বিরোধী প্রচার, প্রতিবাদ পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের পথে (Panihati MLA) নামার ডাক দিয়ে সমাজমাধ্যমে প্রচার, আর সেই প্রচারে ব্যবহার করা হচ্ছে নির্যাতিতার মা তথা পানিহাটির বিজেপি বিধায়কের নাম ও ছবি (Panihati MLA)। সোমবার ওই বিধায়ক স্পষ্ট জানালেন, এই কর্মসূচির সঙ্গে তাঁর কোনও যোগ নেই এবং বিনা অনুমতিতে তাঁর নাম-ছবি ব্যবহার করা হচ্ছে।

 

সমাজমাধ্যমে ‘ভয়েস অফ অভয়া’ এবং ‘ভয়েস অফ উইমেন’-এর নামে প্রচারিত (Panihati MLA) পোস্টে দাবি করা হয়েছে, আরজি করের ঘটনার প্রতিবাদে আগামী ১২ নভেম্বর পথে নামা হবে। পোস্টে পানিহাটির বিধায়কের ছবি ব্যবহার করে তাঁর কিছু বক্তব্যও তুলে ধরা হয়েছে। সম্প্রতি আরজি কর দুর্নীতি মামলায় প্রাক্তন অধ্যক্ষ (Panihati MLA) সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর জামিন নিয়ে সিবিআই-কে একহাত নেন নির্যাতিতার বাবা।

 

এরই মধ্যে এই নতুন প্রচার সামনে আসে (Panihati MLA)। বিধায়ক জানিয়েছেন, তিনি এই কর্মসূচির উদ্যোক্তা নন, আয়োজন, প্রচার বা পরিচালনার সঙ্গেও যুক্ত নন। তিনি জানান, দেশের বিচারব্যবস্থা ও পশ্চিমবঙ্গ সরকারের (Panihati MLA) প্রতি তিনি আস্থাশীল এবং আইন ও সংবিধান মেনেই সমাধান হওয়া উচিত বলে মনে করেন। নাম ও ছবির অপব্যবহার বন্ধ করার দাবি (Panihati MLA) জানিয়ে বিভ্রান্তিকর প্রচারের প্রতিবাদ করেছেন পানিহাটির বিধায়ক। বিনা অনুমতিতে নাম জড়ানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, কারা আন্দোলন করছেন, (Panihati MLA) তাঁদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *