আজকের দিনেবাংলার আয়না

Suvendu Adhikari : গঙ্গাসাগরকে রেল মানচিত্রে যুক্ত করার দাবি, অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন শুভেন্দু অধিকারীর

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- এবার ট্রেনে চেপেই পৌঁছে যাওয়া যাবে গঙ্গাসাগর! (Suvendu Adhikari) সোমবার সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি-টাটানগর-জয়পুর (খাতিপুরা) এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে গঙ্গাসাগর পর্যন্ত রেলপথ তৈরির আবেদন জানালেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) শুভেন্দু অধিকারী।

 

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও ভিনরাজ্যের জনপ্রতিনিধিরা (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বলেন, “অশ্বিনীজি শ্রীনগর থেকে রামেশ্বরম পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। এবার বাংলার জন্য গঙ্গাসাগর যাওয়ার (Suvendu Adhikari) রেল লাইন উপহার দিন। টানেল বা ফোল্ডার তৈরি করে হলেও এটা করতে হবে। গঙ্গাসাগর আমাদের আস্থার মহাকেন্দ্র।” তিনি জানান, (Suvendu Adhikari) মুড়িগঙ্গার উপর ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে এবং ২০২৯ সালের মধ্যে তা সম্পূর্ণ হবে।

 

পাশাপাশি কাঁচরাপাড়া, খড়গপুর, লিলুয়ার রেল ওয়ার্কশপ সম্প্রসারণ করে বাংলার বেকার যুবক-যুবতীদের চাকরির সুযোগ তৈরির আবেদনও করেন তিনি (Suvendu Adhikari)। এদিন ভিনরাজ্যের জনপ্রতিনিধিদের সামনেই মুখ্যমন্ত্রী শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান। বলেন, পশ্চিমবঙ্গকে এক নম্বর রাজ্য করতে ডবল ইঞ্জিন সরকার (Suvendu Adhikari) সবরকম সহযোগিতা করবে।

 

জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, সাঁতরাগাছি, জলপাইগুড়ি রোড, জয়চন্ডী পাহাড়, হলদিয়া, হলদিবাড়ি-সহ একাধিক স্টেশনের উন্নয়ন হয়েছে এবং আগামীদিনে আরও উন্নয়ন হবে (Suvendu Adhikari)। রেল বাংলার উন্নয়নে সবসময় পাশে আছে। এদিন সাঁতরাগাছি স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে খাতিপুরা এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ, জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার-সহ রেলের পদস্থ আধিকারিকরা (Suvendu Adhikari)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *