আজকের দিনেভারতরাজনীতি

Gyanesh Kumar : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ, SC-তে কমিশনের দাবি- SIR সিদ্ধান্ত সর্বসম্মত

কিউ ইন্ডিয়া বাংলা নয়াদিল্লি :- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে (Gyanesh Kumar) একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ খারিজ করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় কমিশন জানিয়েছে, (Gyanesh Kumar) ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত তিনটি সিদ্ধান্তই তিন কমিশনারের সর্বসম্মতিতে নেওয়া হয়েছে। (Gyanesh Kumar) মুখ্য নির্বাচন কমিশনারের কার্যপদ্ধতি এবং SIR-সংক্রান্ত ফর্মে আনা পরিবর্তনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে পিটিশন দায়ের হয়েছিল। তার পরিপ্রেক্ষিতেই হলফনামা জমা দেয় কমিশন। (Gyanesh Kumar) কমিশন জানিয়েছে, অভিযোগগুলি সম্পূর্ণভাবে একটিমাত্র সংবাদ প্রতিবেদনের উপর ভিত্তি করে করা হয়েছে।

 

কমিশন স্পষ্ট করেছে, ২০২৫ সালের জুন, ২০২৫ সালের অক্টোবর এবং ২০২৬ সালের মে মাসে SIR সংক্রান্ত যে তিনটি নির্দেশ দেওয়া হয়েছিল (Gyanesh Kumar), সেগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছিল। ভোটারের নাম তোলার ফর্ম ৬-এ কোনও পরিবর্তন আনা হয়নি বলেও জানিয়েছে কমিশন। অনলাইনে ঘোষণাটি যেভাবে (Gyanesh Kumar) প্রদর্শিত হয়েছিল, তা দেখে মনে হতে পারে ফর্মটিতে সংশোধন আনা হয়েছে, তবে ২১ অক্টোবর থেকে অনলাইন আবেদন প্রক্রিয়ায় দু’টি অংশকে পৃথক করে দেওয়া হয়েছে। মঙ্গলবার শীর্ষ আদালতে SIR সংক্রান্ত বেশ কয়েকটি আবেদনের শুনানি হওয়ার কথা। রাহুল গান্ধী, দিগ্বিজয় সিং, আসাদউদ্দিন (Gyanesh Kumar) ওয়েইসি-সহ মোট সাতটি পিটিশন তালিকায় রয়েছে। অধিকাংশ আবেদনেই জ্ঞানেশকে তাঁর পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *