Delhi Pollution : দূষণ রুখতে কড়া পদক্ষেপ দিল্লিতে, ১ নভেম্বর থেকে নিষিদ্ধ পুরনো গাড়ি, বিপাকে ১০ লক্ষের বেশি যান
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- শীতের আগেই দূষণ রুখতে বড় পদক্ষেপ দিল্লি সরকারের (Delhi Pollution)। ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে বিএস-৬-এর নীচের ভিন্রাজ্যের সব গাড়ি। (Delhi Pollution) এর জেরে এনসিআর-এর ১০ লক্ষেরও বেশি গাড়ি বিপাকে পড়তে পারে।
প্রতিবছর শীতের মরসুমে দিল্লির বাতাসের গুণমান তলানিতে ঠেকে (Delhi Pollution)। ধোঁয়াশা, পরালি পোড়ানো এবং যানবাহনের দূষণ মিলে রাজধানী পরিণত হয় গ্যাস চেম্বারে। তাই এবার আগেভাগেই কড়া সিদ্ধান্ত নিল দিল্লি সরকার (Delhi Pollution)। দিল্লির বাইরে নথিভুক্ত বিএস-৬ মানদণ্ডের নীচের সমস্ত গাড়ির রাজধানীতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ বিএস-৩, বিএস-৪, বিএস-৫ পর্যায়ের কোনও ভিন্রাজ্যের গাড়ি এই সময়ে দিল্লিতে ঢুকতে পারবে না। (Delhi Pollution) তবে বৈদ্যুতিক এবং সিএনজি-চালিত গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে, কারণ সেগুলি তুলনামূলকভাবে কম দূষণ ছড়ায়। পরিবহণ দফতরের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার সবচেয়ে বেশি প্রভাব পড়বে দিল্লি (Delhi Pollution) সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআর-এ।
নয়ডা ও গ্রেটার নয়ডায় ৪ লক্ষেরও বেশি (Delhi Pollution) গাড়ি বিএস-৬-এর নীচে রয়েছে, যার অর্ধেকের বেশি বিএস-৪ পর্যায়ের পেট্রলচালিত চারচাকা। গাজিয়াবাদেও প্রায় ৪ লক্ষ গাড়ি এই তালিকায় রয়েছে। গুরুগ্রাম ও ফরিদাবাদে (Delhi Pollution) সংখ্যাটা প্রায় ২ লক্ষ, যার ৭০ শতাংশ বিএস-৩ ও বিএস-৪ পর্যায়ের। এছাড়া এই দুই জেলায় প্রায় ৫০ হাজার বাণিজ্যিক গাড়িও রয়েছে যা বিএস-৬-এর নীচে (Delhi Pollution)। কাজের সূত্রে যারা প্রতিদিন গাড়ি নিয়ে দিল্লিতে যাতায়াত করেন, তারা চরম সমস্যায় পড়বেন। অফিসযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, সকলকেই বিকল্প ব্যবস্থার (Delhi Pollution) কথা ভাবতে হবে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে সব প্রবেশপথে নাকা তল্লাশি ও নজরদারি (Delhi Pollution) জোরদার করা হচ্ছে। সীমান্তের চেকপোস্ট এবং গুরুত্বপূর্ণ লেনগুলিতে ‘অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন’ (এএনপিআর) ক্যামেরা বসানো হচ্ছে (Delhi Pollution)। এই এআই-চালিত ক্যামেরাগুলি স্বয়ংক্রিয়ভাবে গাড়ির রেজিস্ট্রেশন প্লেট স্ক্যান করে সেটির দূষণের মানদণ্ড চিহ্নিত করবে। নিয়ম ভাঙলে সঙ্গে সঙ্গে চালান কাটা হবে। পাশাপাশি, নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদ থেকে (Delhi Pollution) বিএস-৬-এর নীচের কোনও গাড়ি যাতে দিল্লিতে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে সীমান্তে ব্যারিকেড দিয়ে সরাসরি গাড়ি আটকানোর ব্যবস্থাও থাকছে। গোটা প্রক্রিয়া তদারকির জন্য পরিবহণ দফতরের এনফোর্সমেন্ট দলের (Delhi Pollution) প্রায় ৩০০ কর্মীকে মোতায়েন করা হবে।
বিএস-৬ হল বর্তমানে দেশের সবচেয়ে (Delhi Pollution) আধুনিক ও কঠোরতম দূষণ নিয়ন্ত্রণ মানদণ্ড। ‘ভারত স্টেজ’ বা বিএস মানদণ্ড যানবাহন থেকে নির্গত বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণের জন্য আইনি সীমা নির্ধারণ করে। ২০০০ সালে ‘ইন্ডিয়া ২০০০’ চালুর (Delhi Pollution) মাধ্যমে দেশে প্রথম আনুষ্ঠানিকভাবে যানবাহনের দূষণ নিয়ন্ত্রণ কাঠামো শুরু হয়। তার পর ধাপে ধাপে বিএস-২, বিএস-৩, বিএস-৪ পেরিয়ে এখন বিএস-৬ চালু হয়েছে, যা সবচেয়ে কম দূষণ ছড়ায়। দূষণ নিয়ন্ত্রণে (Delhi Pollution) এই কড়া পদক্ষেপ সাময়িক অসুবিধা তৈরি করলেও দীর্ঘমেয়াদে দিল্লির বাতাসের গুণমান উন্নত করবে বলেই আশা প্রশাসনের।
