আজকের দিনেগরম মাশলাপূজা দর্পন

Homemade Nimki : বিজয়ার অতিথিদের একঘেয়েমি নাড়ু মিষ্টি না দিয়ে পরিবেশন করুন বাড়িতে বানানো ভিন্ন স্বাদের নিমকি

কিউ ইন্ডিয়া বাংলা : বিজয়া দশমীতে বাড়ি বাড়ি বিজয়া প্রণাম করতে যাওয়া মানেই নানারকমের মিষ্টির সমাহার (Homemade Nimki)। তিলের নাড়ু, নারকেল নাড়ু, মোয়া, চন্দ্রপুলি ইত্যাদি মিষ্টি দেখায় যায়। কিন্তু এই সব মিষ্টি তো এখন দোকান থেকে এনেই পরিবেশন করা থাকে। কিন্তু সকলের বাড়িতে মিষ্টি খেতে খেতে মনে হয় কিছু একটা নোনতা (Homemade Nimki) হলে ভালো হতো। দিদা-ঠাকুমাদের সময় বাড়িতে মিষ্টির সাথে সাথে বানানো হতো নানান ধরনের নিমকি (Homemade Nimki)। মিষ্টির পাশাপাশি নিমকিও দেওয়া হতো অতিথিদের। হাতে কিছুটা সময় বের করে সেই রকমই দু-ধরনের (Homemade Nimki) নিমকি বানিয়ে ফেলুন বাড়িতেই।

 

মেথি নিমকি (Homemade Nimki)

 মেথি শাক বা কসৌরি মেথি দিয়ে নিমকি (Homemade Nimki)। শীতের মরসুম না আসার কারণে বাজারে এই মুহূর্তে মেথি শাক তেমন একটা লক্ষ করা যাচ্ছেনা। দোকান থেকে কসৌরি মেথি কিনে এনে তা দিয়েও বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু মেথি নিমকি (Homemade Nimki)। প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে পরিমান মতো নুন ও বেশ অনেকটা পরিমানে সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ফেলুন। এরপর কসৌরি মেথি গুঁড়িয়ে দিয়ে ভালো করে মেখে ফেলুন। যদি মেথি শাক পেয়ে থাকেন তাহলে মিহি করে কুঁচিয়ে বা সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে মিশিয়ে ফেলুন ময়দার সাথে। হালকা জল দিয়ে মেখে একটা শক্ত মণ্ড বানিয়ে ওপর থেকে ঘি বা সাদা তেল মাখিয়ে রেখে দিন ২০-৩০ মিনিট মতো (Homemade Nimki)। কিছুক্ষণ পর মণ্ড বের করে বেলে নিয়ে নিজেদের পছন্দ মতো নিমকি আকারে কেটে গরম ছাঁকা তেলে ভেজে নিন ভালো করে। তারপর এয়ারটাইট কৌটোয় ভরে রেখে দিন। যা প্রায় মাসখানেক ধরে (Homemade Nimki) আপনি খেতে পারবেন।

Methi Nimki

কামরাঙা নিমকি (Homemade Nimki)

কুঁচো নিমকি বা বড়ো নিমকির থেকে একটু আলাদা অন্যরকম দেখতে এই নিমকি হল কামরাঙা নিমকি (Homemade Nimki)। যা দেখতে কামরাঙার মতো খাঁজ কাটা। খেতেও বেশ অন্যরকম। প্রথমে ময়দা নিয়ে তার মধ্যে পরিমান মতো নুন, কালো জিরে, মৌরি, হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন, চাইলে কিছুটা বেকিং সোডাও ব্যবহার করতে পারেন (Homemade Nimki)। তারপর বেশ কিছুটা সাদা তেল বা ঘি দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে ফেলুন। এরপর একটু একটু করে জল দিয়ে একটা শক্ত মণ্ড বানিয়ে ওপর থেকে তেল বা ঘি মাখিয়ে চাপা দিয়ে রেখে দিন ৩০ মিনিট। তারপর মণ্ড থেকে লেচি কেটে লুচির আকারে পাতলা করে বেলে ফেলুন। এরপর ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে ফেলুন লুচিটিকে (Homemade Nimki)। কাটা অংশ গুলির দুই প্রান্ত একসাথে করে একটু হালকা করে পাকিয়ে নিন। গরম ছাঁকা তেলে ভালো করে ভেজে কৌটোয় ভরে রেখে দিন। বিকালে চায়ের সাথে বা অতিথি আসলে মিষ্টির সাথে পরিবেশন করুন ঝাল, নোনতা কামরাঙা নিমকি (Homemade Nimki)।

Kamranga Nimki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *