আজকের দিনেবাংলার আয়না

SUNDARBAN : মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত সুন্দরবন, হলুদ সতর্কতা জারি; সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সকাল থেকেই কালো মেঘে ঢাকা আকাশ। টানা মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূল। আবহাওয়া দপ্তর জারি করেছে হলুদ সতর্কতা (SUNDARBAN) । প্রতিকূল আবহাওয়ার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর, পাথরপ্রতিমা, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, গোসাবা, বাসন্তী ও ক্যানিং-সহ একাধিক এলাকায় সকাল থেকেই চলছে লাগাতার বৃষ্টি। ভারী বর্ষণের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। রাস্তায় জল জমা, নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই এই অঞ্চলের জন্য হলুদ সতর্কতা জারি করেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে কাকদ্বীপ, নামখানা, বাসন্তী-সহ উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এদিকে, গভীর সমুদ্রে থাকা বহু মৎস্যজীবী নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই তড়িঘড়ি তীরে ফিরতে শুরু করেছেন (SUNDARBAN) । আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসন সর্বক্ষণ পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

টানা বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকায় উপকূলবাসীদের মধ্যে আতঙ্ক রয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *