আজকের দিনেতিলোত্তমারাজনীতি

KALYAN BANARJEE : ‘একুশের সভায় ভিড় দেখেই আমার সঙ্গে দুর্ব্যবহার’ — মমতা ও অভিষেককে নিশানা কল্যাণের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :-একুশে জুলাইয়ের শহিদ স্মরণ মঞ্চে বক্তব্য নিয়ে বিতর্কের পর ফের সরব হলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (KALYAN BANARJEE)। সোশাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশের পর এবার প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন তিনি। কল্যাণের দাবি, সভায় ভিড় দেখে আত্মবিশ্বাস ফিরে পেয়েই তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।

বিষয়টা ঠিক কী? সীমিত লোকবল নিয়েই এবার একুশে জুলাই পালন করেছে তৃণমূল। মঞ্চে কল্যাণের ‘দীর্ঘ’ বক্তব্যে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্ত হন। এরপর প্রকাশ্যেই দু’জনের কথা কাটাকাটি হয়। অনুষ্ঠান ছেড়ে বেরিয়েও যান কল্যাণ। সেই খবর প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় পোস্ট করে মমতাকে নিশানা করেন বর্ষীয়ান সাংসদ (KALYAN BANARJEE)।মঙ্গলবার ফের মুখ খুলে কল্যাণ বলেন, “আমার কোনওদিনই গুরুত্ব ছিল না। সবাই চলে যাওয়ায় আমি ছিলাম। একুশে জুলাইয়ে ভিড় দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। সেই কারণেই আবার আমার সঙ্গে দুর্ব্যবহার।” তিনি আরও বলেন, “কোন রক্তের সম্পর্কের জন্য মমতা নেত্রী হননি। উনি দল তৈরি করেছিলেন। উনিই শেষ করেছেন। সবসময় অভিষেক অভিষেক করলে চলবে না। ডেরেক অভিষেক যা বলবে তা হবে না। আমি আশি বা ২০ জনের মতো নেই।”একইসঙ্গে দুই নেত্রী তাঁর জন্য বক্তব্য রাখতে পারেননি — এই অভিযোগও উড়িয়ে দেন কল্যাণ। তাঁর দাবি, বক্তাদের তালিকায় ওই দু’জনের নাম তিনিই জুড়েছিলেন।রাজনৈতিক মহলের মতে, গত ২ মাসে বঙ্গ রাজনীতির সমীকরণ বদলেছে। পালাবদলের পর তৃণমূলের অন্দরে ভাঙন স্পষ্ট। একুশের জমায়েত কিছুটা স্বস্তি দিলেও কল্যাণের এই আক্রমণে দলের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে এল। নিন্দুকদের দাবি, এখনই মমতা পরিস্থিতি সামাল না দিলে কল্যাণও হাত ছাড়তে পারেন।

একুশের মঞ্চ ঘিরে তৃণমূলের অন্দরের অস্বস্তি এখন প্রকাশ্যেই। কল্যাণের বারবার আক্রমণ এবং দলত্যাগের জল্পনা দলের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে (KALYAN BANARJEE)। পরিস্থিতি সামাল দিতে মমতা কী পদক্ষেপ নেন সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *