আজকের দিনেতিলোত্তমা

জামিন নাকচ বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের , কী জানালো আদালত ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাংলা পক্ষ সংগঠনের প্রতিষ্ঠাতা বর্গ চট্টোপাধ্যায়কে গতকাল ১২ই মে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা গ্রেপ্তার করেছিল । এমনকি তার কাছ থেকে ২৪ টি কার্তুজ উদ্ধার হয়েছিল । গতকাল রাতে লালবাজার লকআপে কাটানোর পর আজ তাকে আদালতে তোলা হয়। তারা আইনজীবী জামিনের আবেদন করলে আদালত সেই আবেদন প্রত্যাখ্যান করে।

গর্গ চট্টোপাধ্যায়ের এই মামলায় আদালত নির্দেশ দিয়েছে আগামী ১৬ই মে পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে থাকতে হবে । নির্বাচনের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এমনকি নির্বাচন কমিশনের বিপক্ষে ও তাকে বলতে শোনা গিয়েছিল । এই বিষয়ে উত্তর কলকাতার ডিইও পুলিশে অভিযোগ জানিয়েছিলেন । সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার গর্গ চট্টোপাধ্যায় কে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ। গর্গর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ডিও নর্থ অভিযোগ করেছিলেন যে, নির্বাচনের সময় EVM বিকৃতি নিয়ে পোস্ট করেছিলেন। EVM বিকৃতি হচ্ছে বলে জানিয়েছিলেন। ওঁর পোস্ট ঘিরে রাজনৈতিক দলগুলির মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছিল, বিভ্রান্তি ছড়িয়েছিল। রাজনৈতিক দলকে আহ্বান জানান আন্দোলন করতে। সেই নিয়ে চারিদিকে গুজব ছড়িয়েছিল। এর বিরুদ্ধে ডিও মামলা করেছিলেন। সেই মতো মামলা হয়েছিল। নোটিস দিয়ে দু’বার ডাকা হয়েছিল তাঁকে। দু’বারই আসেননি। তারপরই গ্রেফতার করা হয়।”

আপাতত জেল মুক্তি হচ্ছে না গর্গ চট্টোপাধ্যায়ের। আগামী দিনে এই মামলা কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে সকলের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *