আজকের দিনেবাংলার আয়না

SUMIT ROY CID CUSTODY : শালবনি কাণ্ডে ফাঁস বড় মাথার নাম! মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- শালবনি জমি কেলেঙ্কারিতে এবার বিস্ফোরক মোড়। সিআইডির জেরায় নিজের অপরাধ স্বীকার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায় (SUMIT ROY CID CUSTODY)। দাবি, কোটি কোটি টাকা লেনদেনের নেপথ্যে রয়েছে বড় মাথা।

 

সিআইডি সূত্রে জানা গিয়েছে, শালবনি থানার অন্তর্গত বিস্তীর্ণ সরকারি জমি বেআইনিভাবে ছোট ছোট প্লটে ভাগ করে বিক্রি ও হস্তান্তরের অভিযোগে আগেই গ্রেপ্তার হয়েছেন মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা সহ দু’জন। তদন্তে উঠে আসে সুমিত রায়ের সক্রিয় ভূমিকা ও বিপুল অঙ্কের বেআইনি লেনদেনের তথ্য (SUMIT ROY CID CUSTODY)। এক প্রোমোটার, এক হোটেল মালিক সহ আরও কয়েকজন সন্দেহের তালিকায়।

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ প্রত্যাহারের পরই বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সুমিতকে। শুক্রবার মেদিনীপুর আদালতে তোলা হলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অতনু মণ্ডল ৮ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন (SUMIT ROY CID CUSTODY)। আদালতে জমা দেওয়া নথিতে সিআইডি দাবি করেছে, জেরায় অপরাধ স্বীকার করেছেন সুমিত এবং টাকা উদ্ধারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বড় মাথা বলতে কার নাম জানিয়েছেন সুমিত, তা নিয়ে এখন তুঙ্গে জল্পনা। ভবানী ভবনে টানা জেরা চলছে। তদন্তে আরও প্রভাবশালী নাম জড়াতে পারে বলে মনে করছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *