আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

নির্বাচনের আগে ফের সক্রিয় ইডি, রাজ্যের একাধিক জায়গায় রেশন দুর্নীতি মামলায় তল্লাশি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- রাজ্যে এখন ভোটের আবহ। এরই মধ্যে উন্নতি মামলা ফের সক্রিয় ইডি । আজ শুক্রবার সকাল থেকে রাজ্যের ১২ জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলে সূত্রের খবর । মূলত রেশন দুর্নীতি মামলায় এই তল্লাশি চালানো হয়েছে।

সর্বপ্রথম কলকাতার বসন্তকুমার সড়ক নামে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা । কিভাবে রেশন বন্টন করা হতো এবং সেগুলিকে কোথায় কোথায় পাঠানো হতো তা নিয়ে এই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা । কলকাতার পোদ্দার কোর্ট এবং মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও এই রেশন দুর্নীতি মামলা তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে রানীগঞ্জের চাল ব্যবসায়ী অজয়-কোয়াল এর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। রানীগঞ্জ বাজারে তার দোকানটি বেশ পুরানো । তার ব্যবসার পরিধি শুধু এই রাণীগঞ্জ বাজারে সীমাবদ্ধ নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারতের বিভিন্ন রাজ্যে তিনি চাল সরবরাহ করে থাকেন। এমনকি বিদেশেও তিনি চালের ব্যবসা করেন বলে জানা গিয়েছে । কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অজয় কয়ালের বাড়িতে বাড়িতে পৌঁছান ইডি আধিকারিকরা।

ভোটের মুখে রাজ্যজুড়ে অভিযান বাংলার রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই রেশন দুর্নীতির পিছনে কোন প্রভাবশালী রাজনৈতিক নেতার যুগ আছে কিনা ইডি আধিকারিকরা খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত এই ঘটনায় কোন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম প্রকাশ্যে আসেনি তবে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *