Suvendu-Falta : রাজনৈতিক পালাবদলের পর ফলতায় বড় চমক! আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ঘোষণা হতে পারে বিশেষ ‘উন্নয়ন প্রকল্প’ !
কিউ ইন্ডিয়া বাংলা, ফলতা :- ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ১৭ জুন ফলতার ফতেপুর স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সেখান থেকেই ফলতার উন্নয়নের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও আর্থিক প্যাকেজ ঘোষণা করা হতে পারে।
একসময় ফলতা ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি। তবে ২০২৬- এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে বিজেপি এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করেছেন। বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী পূর্বেই ফলতাবাসীর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং এবার শনিবার বারুইপুরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে চলেছে।
১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির, এরই মধ্যে আগামী ১৭ জুন ফলতার ফতেপুর স্কুল মাঠে সেই জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ফলতাবাসীর জন্য বিশেষ ‘উন্নয়ন প্যাকেজ’ ঘোষণা করবেন।স্থানীয়দের দীর্ঘদিনের নানা সমস্যার মধ্যে অন্যতম পানীয় জলের সংকট। প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।
এছাড়াও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে, জাহাঙ্গীরের আমলে সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে।ফলতায় ২৪ তারিখ রাজনৈতিক পরিবর্তনের পর ফলতায় স্বাধীনতা ফিরে এসেছে বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, আমরা ফলতাকে নতুন করে গড়ে তুলবো এবং দ্রুত জনগণের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন। ফলতায় মুখ্যমন্ত্রী ১৭ জুন, ঘোষণা হতে পারে বিশেষ উন্নয়ন প্যাকেজ
ফলতার জন্য বিশেষ উন্নয়ন প্যাকেজের ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ১৭ জুন ফলতার ফতেপুর স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সেখান থেকেই ফলতার উন্নয়নের একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প ও আর্থিক প্যাকেজ ঘোষণা করা হতে পারে।
একসময় ফলতা ছিল তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্ত ঘাঁটি। তবে ২০২৬- এর বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে বিজেপি এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় লাভ করেছেন। বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডার বক্তব্য অনুযায়ী, মুখ্যমন্ত্রী পূর্বেই ফলতাবাসীর জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন এবং এবার শনিবার বারুইপুরে সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হতে চলেছে।
১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির, এরই মধ্যে আগামী ১৭ জুন ফলতার ফতেপুর স্কুল মাঠে সেই জনকল্যাণ শিবিরে উপস্থিত থাকবেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই তিনি ফলতাবাসীর জন্য বিশেষ ‘উন্নয়ন প্যাকেজ’ ঘোষণা করবেন।স্থানীয়দের দীর্ঘদিনের নানা সমস্যার মধ্যে অন্যতম পানীয় জলের সংকট। প্রশাসনের বিভিন্ন দপ্তরের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক। দ্রুত এই সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রীর আসন্ন সফরে সেই প্রত্যাশা কতটা বাস্তব রূপ পায়, সেদিকেই এখন নজর রয়েছে ফলতাবাসীর।
এছাড়াও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়েও জোর দেওয়া হয়েছে, জাহাঙ্গীরের আমলে সাধারণ মানুষের উপর অত্যাচারের অভিযোগে অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে।ফলতায় ২৪ তারিখ রাজনৈতিক পরিবর্তনের পর ফলতায় স্বাধীনতা ফিরে এসেছে বলে জানিয়েছেন বিধায়ক। তিনি বলেন, আমরা ফলতাকে নতুন করে গড়ে তুলবো এবং দ্রুত জনগণের সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন।
ফলতার বিধায়ক দেবাংশু পান্ডার দাবি, জাহাঙ্গীর ও তার পরিবারের লোকেদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে এবং জাহাঙ্গীরের অনুগামীরাও চার থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে গিয়েছে ফলতা থেকে, এগুলিকে ইতিমধ্যেই ফেরত দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
