Kolkata Traffic : রাজ্য পুলিশে ব্যাপক রদবদল, কলকাতার ট্রাফিক ও STF-এ নতুন দায়িত্বে কারা?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুরভোটের মুখে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল (Kolkata Traffic)। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে ২৩ জন আইপিএস অফিসারের দায়িত্ব বদল করল নবান্ন। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার, জয়েন্ট সিপি ট্রাফিক সহ একাধিক শীর্ষ পদে আনা হল নতুন মুখ(Kolkata Traffic)। বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (Kolkata Traffic)দেবেন্দ্রপ্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইবির আইজি করা হয়েছে। এসটিএফের আইজিপি পদে থাকা সুধীরকুমার নীলকান্তমকে আনা হয়েছে (Kolkata Traffic)কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি পদে।
২০০৯ ব্যাচের আইপিএস সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের (Kolkata Traffic)জয়েন্ট সিপি (নিরাপত্তা) করা হয়েছে, তিনি রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে ছিলেন। কলকাতা ট্রাফিকের নতুন যুগ্ম কমিশনার হয়েছেন ভোলানাথ পাণ্ডে, তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি ছিলেন। জয়েন্ট সিপি(Kolkata Traffic) ট্রাফিক পদে থাকা সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে ডিআইজি, আইবি।
শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গ জুড়েও রদবদল হয়েছে।(Kolkata Traffic) দার্জিলিংয়ের অ্যাডিশনাল এসপি কৌস্তভদীপ্তা আচার্যকে আলিপুরদুয়ারের জঙ্গলমহলের অ্যাডিশনাল এসপি পদে পাঠানো হয়েছে। সালিমা লামাকে আলিপুরদুয়ার হেডকোয়ার্টারে অতিরিক্ত(Kolkata Traffic) এসপি করা হয়েছে। কালিম্পংয়ের নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। কালিম্পংয়ের অতিরিক্ত (Kolkata Traffic)এসপি কুনাল বর্ণবাসকে মালদহের অ্যাডিশনাল এসপি করা হয়েছে।
পুরভোটের আগে আইনশৃঙ্খলা আরও মজবুত করতেই এই রদবদল(Kolkata Traffic) বলে মনে করছে প্রশাসনিক মহল। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রশাসনিক ভারসাম্য আনতে এই সিদ্ধান্ত। নতুন দায়িত্বপ্রাপ্ত অফিসাররা দ্রুতই নিজ পদে যোগ দেবেন(Kolkata Traffic) বলে নবান্ন সূত্রে খবর।
