আজকের দিনেবিশ্ব

Hormuz Attack : হরমুজ প্রণালীতে ফের হামলা, ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের পর নিরাপদ ৫ ভারতীয় নাবিক

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- হরমুজ প্রণালীতে ফের বাণিজ্যিক তেলের ট্যাঙ্কারে হামলা (Hormuz Attack)। কুয়েতের পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার MT Kazimah III-তে আছড়ে পড়ে অজ্ঞাত মিসাইল। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় জাহাজটিতে। ওই ট্যাঙ্কারে ছিলেন পাঁচ ভারতীয় নাবিক। (Hormuz Attack)ভারতীয় দূতাবাস এবং ওমানি কর্তৃপক্ষের তৎপরতায় তাঁদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে (Hormuz Attack)বিদেশ মন্ত্রক।

 

সংবাদ সংস্থা সূত্রে খবর, ১ অক্টোবর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়(Hormuz Attack) জাহাজটি। সেই সময় জাহাজটি পশ্চিম আফ্রিকার দেশ টোগোর লোমে বন্দরের দিকে যাচ্ছিল। ব্রিটেনের UK Maritime Trade Operations (UKMTO)-এর কাছে খবর আসে যে একটি ট্যাঙ্কার (Hormuz Attack) মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাতে আগুন লেগেছে। শুক্রবার ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, পাঁচ ভারতীয় নাবিককেই তড়িঘড়ি জাহাজ থেকে নামিয়ে তীরে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকাজে সহযোগিতার জন্য ওমানকে ধন্যবাদ জানিয়েছে ভারত। এখনও পর্যন্ত (Hormuz Attack)এই হামলার দায় কোনও গোষ্ঠী স্বীকার করেনি।

 

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ওই অঞ্চলে বিভিন্ন (Hormuz Attack)বাণিজ্যিক জাহাজে ৪,৫০০-র বেশি ভারতীয় নাবিক রয়েছেন। এর মধ্যে ১২টি কার্গো জাহাজে রয়েছেন ১৬৩ জন ভারতীয় নাবিক। যার মধ্যে ছ’টি ভারতীয় এবং ছ’টি বিদেশি পতাকাবাহী জাহাজ, যা (Hormuz Attack)ভারতের জন্য পণ্য পরিবহণ করছে। জাহাজ চলাচল এবং নাবিকদের নিরাপত্তার বিষয়টি ভারতীয় নৌপরিবহণ মন্ত্রক নজরে রাখছে। এই ঘটনায় (Hormuz Attack)ফের হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিচ্ছে এবং সমস্ত নাবিকের(Hormuz Attack) নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *