আজকের দিনেবাংলার আয়না

Dhulian : ভয়াবহ অগ্নিকাণ্ড ধুলিয়ানে, আশঙ্কাজনক সাগরদিঘির বিধায়ক বায়রন

কিউ ইন্ডিয়া বাংলা, ধূলিয়ান :- শনিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামশেরগঞ্জের ধুলিয়ানে (Dhulian)। নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হলেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁর নিজস্ব বেসরকারি হাসপাতালে (Dhulian) ভর্তি করা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে হাসপাতাল (Dhulian) সূত্রে খবর।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বাড়িতেই ছিলেন বিধায়ক। আচমকাই বাড়ির (Dhulian)একটি অংশে আগুন লেগে যায় এবং মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। অগ্নিদগ্ধ হন বায়রন। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে প্রথমে তাঁরই মালিকানাধীন বেসরকারি (Dhulian) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার (Dhulian) জন্য মুর্শিদাবাদ মেডিক্যালে পাঠানো হয়।

 

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Dhulian)। তিনি বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সার্বক্ষণিকভাবে তাঁর শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ (Dhulian)। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

উল্লেখ্য, ২০২৩ সালে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের (Dhulian) টিকিটে জিতে রাজ্য রাজনীতিতে চমক দিয়েছিলেন বায়রন বিশ্বাস। প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার আসনে তৃণমূল প্রার্থীকে হারিয়ে তিনি বাম কংগ্রেস জোটের মুখ হয়ে উঠেছিলেন। যদিও কয়েক মাসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Dhulian) হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৬ বিধানসভা নির্বাচনে জেলায় তৃণমূলের খারাপ ফল হলেও নিজের (Dhulian) আসন ধরে রাখতে সক্ষম হন বায়রন। সেই বিধায়কের এমন আকস্মিক দুর্ঘটনার খবরে উদ্বিগ্ন মুর্শিদাবাদের রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ। হাসপাতালের তরফে মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *