বাংলার আয়নাআজকের দিনেতিলোত্তমা

Ration Announcement : পুজোর সপ্তাহে রেশনে বড় ঘোষণা, ৫০% ছাড়ে মিলবে ময়দা-চিনি-সুজি

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- পুজোর মরশুমে রাজ্যবাসীর জন্য ‘ফেস্টিভ প্যাকেজ’ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Ration Announcement)। ৮ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডারকে ৫০ শতাংশ ছাড়ে ময়দা, চিনি ও সুজি দেওয়া হবে। এর জন্য ১৫০ কোটি টাকা (Ration Announcement) বরাদ্দ করেছে রাজ্য সরকার। শনিবার সকালে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, পুজোর সপ্তাহে রাজ্যের ২ কোটি ১২ লক্ষ পরিবার অর্থাৎ ৮ কোটিরও বেশি রেশন কার্ড হোল্ডার এই বিশেষ সুবিধা পাবেন (Ration Announcement)। প্যাকেজে থাকছে ১ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি। এই তিন সামগ্রী মিলবে অর্ধেক (Ration Announcement) দামে।

 

দামের বিষয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ১ কেজি ময়দা (Ration Announcement) মিলবে মাত্র ১৯ টাকা দরে এবং ১ কেজি চিনি মিলবে ৩০ টাকা দরে। ৫০০ গ্রাম সুজির দাম এখনও চূড়ান্ত হয়নি, কারণ তার টেন্ডার প্রক্রিয়া এখনও চলছে। তবে ময়দা ও চিনির টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। (Ration Announcement) বাকি ৫০ শতাংশ দাম ভর্তুকি হিসেবে বহন করবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য খাদ্য (Ration Announcement)দপ্তরকে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এর আগে শুক্রবার খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছিলেন, প্রথমে সরকারের পরিকল্পনা ছিল এই সামগ্রীগুলি সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করার। কিন্তু বর্তমান আর্থিক (Ration Announcement)পরিস্থিতি বিবেচনা করে এবছর ৫০ শতাংশ ছাড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

তিনি আরও জানান, আর্থিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামী (Ration Announcement) বছর থেকে উৎসবের মরশুমে এই পণ্যগুলি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পুজোর বাইরে অন্য ধর্মীয় অনুষ্ঠানেও এই ছাড় মিলবে কি না, এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “আমাদের সরকার (Ration Announcement) জনগণের সরকার। আমরা ধর্মভিত্তিক কোনও বিভাজনে বিশ্বাস করি না।” এই প্যাকেজ (Ration Announcement) রাজ্যের সমস্ত রেশন কার্ডধারী পরিবারের জন্যই প্রযোজ্য হবে। দুর্গাপুজোর আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যখন ঊর্ধ্বমুখী, তখন এই ফেস্টিভ প্যাকেজে কিছুটা হলেও স্বস্তি পাবেন সাধারণ মানুষ। সরকারের দাবি, পুজোর সপ্তাহে যাতে (Ration Announcement)কোনও পরিবারকে সমস্যায় পড়তে না হয়, সেদিকেই নজর রেখে এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *