সংঘর্ষ বিরতির মাঝে লেবাননে হামলা ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান
কিউ ইন্ডিয়া বাংলা :- মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি যেন কিছুতেই কাটছে না। সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান । লেবাননে হামলা চালিয়ে যুদ্ধ বিরোধী লংঘন করেছে ইজরায়েল সে কারণেই হরমুজ বন্ধের সিদ্ধান্ত।
সূত্রের খবর সংঘর্ষ বিরতির মধ্যেই ইসরাইল লেবাননের সাম্প্রতিক কালে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে শক্তিশালী বিস্ফোরণে পুরো বেইরুট কেঁপে ওঠে, ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় সারা আকাশ । দক্ষিণ লেবানন জুড়ে হিজবুল্লার ১০০টির বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ । লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের দাবি এই হামলার কারণে ২৫৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন আহত এর সংখ্যা ৮০০র কিছু বেশি। ইজরায়েলের প্রধানমন্ত্রী জানিয়েছিলেন ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের যে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর হয়েছে সেখানে তিনি শর্তসাপেক্ষে সমর্থন করবেন। তার কথায় এই যুদ্ধ বিরোধী লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যুক্তি হিসেবে তিনি বলেছিলেন লেবানন ইজরায়েলের ওপর অনেক হামলা চালিয়েছে । সে কারণেই হিজবুল্লার বিরুদ্ধে তাদের অভিযান জারি থাকবে।
এই পরিস্থিতিতে ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও বিদেশ নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেযাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন লেবাননের বিরুদ্ধে বর্বর আগ্রাসনের জবাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এখনই বন্ধ করে দিতে হবে । যুদ্ধ বিরোধী যদি হয় তা হতে হবে সব রণাঙ্গনে নতুবা কোন রণাঙ্গনেই তা কার্যকর হবে না ।
উল্লেখ্য বিগত ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে অবরুদ্ধ বিশ্বের অন্যতম জ্বালানি সরবরাহকারী পথ হরমুজ। প্রথমদিকে রাশিয়া ও চীনের জাহাজ চলাচলের অনুমতি ছিল এই পথ দিয়ে। পরবর্তীকালে ভারত ও সেই অনুমতি পায়। যুদ্ধবিরতি হওয়ার পর স্বাভাবিক হতে শুরু করেছিল হরমুজের পরিস্থিতি কিন্তু লেবাননে হামলার ফলে ফের অবরুদ্ধ হওয়ার পথে হরমুজ ।
