পিছিয়ে গেল সালমান খানের নতুন ছবি ” মাতৃভূমি” মুক্তির তারিখ
কিউ ইন্ডিয়া বাংলা :- সালমান খানের আসন্ন ছবি মাতৃভূমি এপ্রিল মাসের মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু এখন জানা যাচ্ছে ছবিটি মুক্তি পাবে আগস্ট মাসে। ২০২০ সালের গালওয়ান ভ্যালির সংঘর্ষের উপর ভিত্তি করে ছবিটি তৈরি হয়েছিল এই বছর ১৭ই এপ্রিল ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ।
ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লোখিয়া । আর ছবির প্রযোজক বলিউডের ভাইজান স্বয়ং । সলমান খান ফিল্মস ব্যানারের এই ছবিতে অভিনয় করেছেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। নতুন যে খবর পাওয়া যাচ্ছে তা অনুযায়ী এই ছবিটি চলতি বছর স্বাধীনতা দিবসের কাছাকাছি সময় মুক্তি পেতে পারে জানানো হয়েছে শুধু ছবি মুক্তির তারিখ পিছিয়েছে। তবে কোন তারিখে ছবিটি মুক্তি পাবে সেই নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি সরকারিভাবে । ছবিটিতে সালমান খান কর্নেল সন্তোষ বাবু চরিত্রে অভিনয় করেছেন যিনি বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন এবং সীমান্ত সংঘর্ষের সময় ভারতীয় সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন। ১৪ ই মার্চ ছবির নাম পরিবর্তন করা হয় ।
ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন অভিলাষ চৌধুরী এবং অঙ্কুর ভাটিয়া । সালমান খানের এই সিনেমায় সংগীত পরিচালনা করছেন হিমেশ রেশমিয়া দীর্ঘদিন বাদে বলিউডের ভাইজানের ছবিতে সংগীত পরিচালনার দায়িত্ব দেখা যাবে হিমেশকে।
