আজকের দিনেবাংলার আয়না

প্রেমের জেরে স্বামী খুন, ধৃত স্ত্রী ও প্রেমিক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার ক্ষেতিয়া বিজয়বাটি এলাকায় এক গৃহবধূ ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে স্বামীকে খুন করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম সফিকুল ইসলাম আনসারি আরিফ। পুলিশ ইতিমধ্যেই তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা এবং অভিযুক্ত প্রেমিক মমতাজউদ্দিন শেখ ওরফে উজ্জ্বল শেখকে গ্রেফতার করেছে।

পরিবারের দাবি, রবিবার সকালে স্ত্রী ও মেয়েকে নিয়ে সফিকুল উজ্জ্বল শেখের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। কিছু সময় পর কাছের একটি সেচ খাল থেকে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। তখনই সন্দেহ তৈরি হয়, তাঁকে খুন করে দেহ খালে ফেলে দেওয়া হয়েছে।

এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রী ও তাঁর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।
ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *