আজকের দিনেবাংলার আয়না

Siliguri Corridor : পাহাড়ে ফের আফগান অনুপ্রবেশকারী, ২ মাস ধরে কালিম্পঙে গা-ঢাকা — শিলিগুড়ি করিডর নিয়ে বাড়ছে উদ্বেগ

কিউ ইন্ডিয়া বাংলা, কালিম্পং :- কালিম্পং থেকে গ্রেফতার ২৮ বছরের আফগান নাগরিক সৈয়দ বিলাল খান (Siliguri Corridor)। বৈধ নথিপত্র ছাড়া প্রায় তিন মাস ধরে উত্তরবঙ্গে এবং শেষ দু’মাস হাটবাজার এলাকায় ভাড়া বাড়িতে ঘাঁটি গেড়ে ছিলেন বলে অভিযোগ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে কালিম্পং থানার পুলিশ (Siliguri Corridor)।

 

 

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম সৈয়দ বিলাল খান, বয়স ২৮, আদতে আফগানিস্তানের কাবুলের বাসিন্দা (Siliguri Corridor)। অভিযোগ, মাস তিনেক আগে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন তিনি। প্রথমে শিলিগুড়িতে ছিলেন, পরে পাহাড়ি শহর কালিম্পঙে চলে যান এবং প্রায় দু’মাস ধরে (Siliguri Corridor) হাটবাজার এলাকায় একটি বাড়িতে ভাড়াটে হিসেবে ছিলেন (Siliguri Corridor)। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার কালিম্পং থানার পুলিশ সেখানে অভিযান চালায় এবং তাঁকে পাকড়াও করে। তল্লাশির সময় তাঁর কাছে ভারতে থাকার কোনও বৈধ ছাড়পত্র মেলেনি। জিজ্ঞাসাবাদে বেআইনিভাবে অনুপ্রবেশের কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা রুজু হয়েছে (Siliguri Corridor)। কিছুদিন আগেই নেপাল পালাতে গিয়ে খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্তে আরেক আফগান নাগরিক ধরা পড়েছিলেন।

 

এবার কালিম্পঙের ঘটনায় শিলিগুড়ি করিডর নিয়ে উদ্বেগ বাড়ছে (Siliguri Corridor)। উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করার এই ২২ কিমি চওড়া সংকীর্ণ ভূখণ্ড নেপাল, ভুটান, বাংলাদেশ ও চিন সীমান্তঘেঁষা এবং দেশের নিরাপত্তার নিরিখে অত্যন্ত সংবেদনশীল। শিলিগুড়ি ও পাহাড়ি এলাকাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন (Siliguri Corridor)।

 

এই প্রেক্ষিতে কালিম্পং জেলা পুলিশ বাসিন্দাদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে (Siliguri Corridor)। পুলিশ সুপার অপরাজিতা রাই জানিয়েছেন, (Siliguri Corridor) কোনও অচেনা ব্যক্তিকে ভাড়াটে করার আগে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে পুলিশের মাধ্যমে টেন্যান্ট ভেরিফিকেশন করতে হবে। এই প্রক্রিয়া ছাড়া বাড়ি ভাড়া দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং অনুপ্রবেশ রুখতে নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে (Siliguri Corridor)।

 

 

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে অনুপ্রবেশের রুট এবং উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ (Siliguri Corridor)। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত এই বিষয়টিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না (Siliguri Corridor)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *