আজকের দিনেতিলোত্তমা

সম্পত্তির পরিমাণ কত ? নির্বাচনী হলফনামায় কী তথ্য দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- ২০১১ সাল থেকে টানা ১৫ বছর মুখ্যমন্ত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে তৃণমূল কংগ্রেস দলের তিনি প্রধান মুখ । তার সাধারণ জীবন যাপন গোটা দেশের রাজনীতিতে চর্চার বিষয় । গতকাল ৮ই এপ্রিল তিনি আলিপুর সার্ভে বিল্ডিং এ তার বাড়ি কালীঘাট থেকে মিছিল করে ভবানীপুরের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। নির্বাচনী হলফনামায় তার সম্পত্তির পুঙ্খানুপুঙ্খ হিসাব দিয়েছেন তিনি। কত সম্পত্তি তার তিনি হলফনামায় কি জানিয়েছেন ?

নির্বাচনী হলফনামা অনুযায়ী ২০২৪-২৫ অর্থবর্ষে তার আয় ২৩ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষে তার আয় ছিল ২০ লক্ষ ৭২ হাজার ৭৪০ টাকা । ২০২১ – ২২ বছরে তারাই ছিল ৩৮ লক্ষ ১৪ হাজার ৪১০ টাকা , এবং তার আগের বছরে তার আয় হয়েছিল ১৫ লক্ষ ৪৭ হাজার ৮৪৫ টাকা।

হলফনামা জমা দেওয়ার সময় তার হাতে নগদ অর্থ ছিল ৭৫ হাজার ৭০০ টাকা । ইন্ডিয়ান ব্যাংকে তার ব্যক্তিগত একাউন্টে রয়েছে ১২ লক্ষ ৩৬ হাজার ২০৯ টাকা ৭১ পয়সা । ওই ব্যাংকে তার আরো একটি অ্যাকাউন্ট রয়েছে সেখানে রয়েছে ৪০ হাজার টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৯ গ্রাম ৭৫০ মিলিগ্রাম সোনা রয়েছে। যার বাজার মূল্য ১ লক্ষ ৪৫ হাজার টাকা। তার স্থাবর সম্পত্তির সবমিলিয়ে পরিমাণ ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা । তার নামে কোন গাড়ি বা বসতবাড়ি অথবা কৃষি জমি নেই এমনকি কোন লোনও চলছে না তার।

নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে ১৯৭৭ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেন। পরীক্ষা হয়েছিল ১৯৭৯ সালে। ১৯৮২ সালে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে ব্যাচেলার অফ ল তিনি পাস করেছিলেন। তার বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *