Supreme Court : রাহুলদের আবেদন খারিজ, ‘আদালতকে রাজনীতিতে টানবেন না’ – কড়া বার্তা প্রধান বিচারপতির
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- সুপ্রিম কোর্টকে রাজনীতির আঙিনায় টেনে আনবেন না (Supreme Court)। ইন্ডি জোটের সুপ্রিম কোর্ট অভিযানের আবেদন খারিজের পরই তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনি স্পষ্ট জানালেন, আদালতের কাজে যেন কোনও বাধা না পড়ে। গত ১০ অক্টোবর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে একাধিক (Supreme Court) আইনজীবী আটক হয়েছিলেন।
সেই ঘটনায় পিটিশন দায়ের হয়েছে শীর্ষ আদালতে। সেই আবেদন শোনার সময় (Supreme Court) প্রধান বিচারপতি বলেন, প্রতিবাদে আদালতের আপত্তি নেই, কিন্তু তা আদালত চত্বরে নয়, নির্দিষ্ট এলাকায় করতে হবে। আইনজীবী, ক্লার্ক, কর্মী এবং আবেদনকারীদের চলাফেরায় যেন ব্যাঘাত না ঘটে। এদিকে রবিবার রাতেই ইন্ডি জোটের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের আবেদন খারিজ হয়ে যায়। (Supreme Court) সুপ্রিম কোর্ট জানায়, কোনও রাজনৈতিক প্রতিনিধিদলের সঙ্গে এভাবে প্রশাসনিক স্তরে সাক্ষাৎ করার এক্তিয়ার আদালতের নেই। আদালতের দরজা ২৪ ঘণ্টা সবার জন্য খোলা।
তবে সাক্ষাৎ খারিজ হলেও কর্মসূচি থেকে পিছু হটছে না বিরোধীরা। সোমবার দুপুর দেড়টায় কনট প্লেস-বারাখাম্বা রোড থেকে ইন্ডিয়া গেট হয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত ‘দিল্লি চলো – মার্চ ফর ডেমোক্রেসি’ পদযাত্রা করবেন রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ ইন্ডি জোটের নেতারা। এরপর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবেন রাহুল গান্ধী (Supreme Court)। ফলে একদিকে প্রধান বিচারপতির কড়া বার্তা, অন্যদিকে ভোট চুরি ও SIR ইস্যুতে রাজপথে বিরোধীদের মহামিছিল, সব মিলিয়ে দিল্লির রাজনীতি এখন সরগরম।
