Beauty Tips : পুজোয় শরীর ও ত্বকের মতো ঠোঁটকে উজ্জ্বল বানাতে শিখে নিন কতকগুলি টিপস
কিউ ইন্ডিয়া বাংলা : পুজোয় যেমন মুখ, চুল, চেহারা সুন্দর করার চাহিদা লক্ষ্য করা যাচ্ছে ঠিক তেমনি সুন্দর হাসির জন্য সুন্দর ঠোঁটেরও (Beauty Tips) প্রস্তুতি চলছে। আমাদের নিত্যদিনের ত্বক চর্চার রুটিনে ঠোঁটকে আমরা অনেক সময়েই বাদ দিয়ে ফেলি। বলা যেতে পারেন ঠোঁটের দিকে আমরা অতটা গুরুত্ব দিই না। আর যদি করিও তাহলে বড়জোর লিপ বাম দিয়ে কাজ চালানোর চেষ্টা করি (Beauty Tips)। কিন্তু সুন্দর ঠোঁটের জন্য চাই বাড়তি কিছু যত্ন। দিনের শেষে যেমন ত্বক পরিষ্কার করা হয়, তেমন ভাবেই হালকা ক্লিনজ়ার দিয়ে ঠোঁট পরিষ্কার করতে হবে। এছাড়াও লিপস্টিক লাগালে তা অবশ্যই ভাল ভাবে তুলে ফেলতে হবে এবং তারপরে লিপ বাম জাতীয় কিছু (Beauty Tips) ব্যবহার করতে হবে।
এছাড়াও ঠোঁটের জন্য নির্দিষ্ট মাস্ক ব্যবহার করতে পারেন। যা ঠোঁটকে (Beauty Tips) হাইড্রেট করতে সাহায্য করে। নরম ও মসৃণ করে রাখে। এই মাস্ক বাইরে থেকে কিনেও ব্যবহার করতে পারেন আবার বাড়িতে বানিয়েও ব্যবহার করতে পারেন। বাড়িতে বানানোর ক্ষেত্রে লাগবে মধু, নারকেল তেল, শিয়া বাটার। সব একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখন ১০ -১৫ মিনিট। (Beauty Tips) তারপর ধুয়ে লিপ বাম লাগিয়ে নিন
এছাড়াও এক চামচ চিনির সঙ্গে নারকেল তেল, মধু কিংবা দুধ কিছুক্ষণ (Beauty Tips) ভিজিয়ে রাখুন। তারপর মিশ্রণটিকে ঠোঁটে ব্যবহার করুন এবং কিছুক্ষণ রেখে মাশাজ করে তা ধুয়ে ফেলুন। এছাড়াও কাঁচা দুধ ও হলুদের মাস্ক ব্যবহার করতে পারেন। এক চামচ দুধে হলুদ (Beauty Tips) মিশিয়ে মিশ্রণটি ঘন করে ঠোঁটে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে গরম জলে (Beauty Tips) ধুয়ে ফেলুন। আরও একটি মাস্ক হলো ২ টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে দু’টি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে ভালো করে ঠোঁটে মাশাজ করতে পারেন। বেশি কিছু উপকরণ না দিয়ে যদি লিপ মাস্ক তৈরী করতে চান তাহলে এই (Beauty Tips) মাস্কটি ব্যবহার করতে পারেন।
