আজকের দিনেখেলা

ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্ট এর প্রতিপক্ষ আরসিবি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চলতি আইপিএলে বর্তমানে সবার শেষে রয়েছে লখনউ সুপার জায়ান্ট। শেষ ছয় ম্যাচে জয়ের মুখ দেখেনি ঋষভ পান্থ এর দল। এই পরিস্থিতিতে আজ তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কঠিন চ্যালেঞ্জ তাদের সামনে।

গত ম্যাচে বড় রান তুলেও মুম্বাইয়ের বিপক্ষে হারতে হয়েছিল লখনউকে । ২২৮ রান তুলেও পাঁচ উইকেটে হেরেছিল ঋষভ পান্থ- মহম্মদ শামিরা। ব্যাটিং বিভাগকে কিছুটা ছন্দে দেখালেও শেষ পর্যন্ত ম্যাচ রক্ষা করা যায়নি । বিগত ম্যাচে জলের সঙ্গে যোগ দিয়েছিলেন জোশ ইংলিশ । তবে তার থেকে বড় রানের ইনিংস পাওয়া যায়নি। আরসিবির বিপক্ষে আজ তার দিকে নজর থাকবে । এছাড়া নিকোলাস পুরান গত ম্যাচে এবারের আইপিএলে তার প্রথম অর্ধশতরান করেছিলেন, আজকের ম্যাচেও লখনৌ সমর্থকরা তার থেকে এমন বড় ইনিংসের প্রত্যাশা করবেন। খোদ অধিনায়ক ঋষভ এর ব্যাটেও রান নেই। তাকেও ফর্মে ফিরতে হবে। দলের বোলিং বিভাগের কথা বলতে গেলে গত ম্যাচে একটি উইকেট পেলেও অনেক রান খরচ করে ফেলেছিলেন দলের অন্যতম প্রধান অস্ত্র শামি। তবে আরসিবির ব্যাটারদের আটকাতে তার দিকেই ভরসা করে থাকবে দল। এছাড়া আবেশ খান এবং মহসিন খানকে বোলিংয়ে আরো উন্নতি করতে হবে এই ম্যাচে সফলতা পেতে গেলে।

অপরদিকে আরসিবি বিগত ম্যাচে জয়ের মুখ দেখেনি। গুজরাটের কাছে তাদের ঘরের মাঠে হেরে এসেছিলেন বিরাট- রজত পাতিদাররা । গত ম্যাচে বেঙ্গালুরুর হারের কারণ ছিল ব্যাটিং ব্যর্থতা । মূলত এই হারের জন্য জ্যাকব বেথেল, টিম ডেভিড, জিতেশ শর্মা এরাই দায়ী। শুধু বিগত ম্যাচে নয় এই ব্যাটার রা শেষ কয়েকটি ম্যাচে ব্যাট হাতে রান পাননি । সব সময় বিরাট কোহলি তো সব রান করে দেবেন না সকলকে দায়িত্ব নিতে হবে । তবে তাদের বোলারদের ভূমিকা সন্তোষজনক । ভুবনেশ্বর কুমার , জোস হেজেলহুড সকলেই সফলতার মধ্যে রয়েছেন। এবার ফর্মের তলানিতে থাকা লখনউয়ের বিপক্ষে তবে কেমন পারফর্ম করেন সেটা দেখার।

চলতি আইপিএলে বর্তমানে পয়েন্ট টেবিল এর তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু । আজকে লখনউকে হারিয়ে সেই লক্ষ্যে তারা সফল হয় কিনা সেটাই এখন দেখার ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *