আজকের দিনেবাংলার আয়নাবিশ্বভারত

BAGESWAR BABA : ‘আমিও বাঙালি’ – আমিষ বিতর্কে সুর নরম বাগেশ্বর বাবার, বললেন ভুল ব্যাখ্যা করা হচ্ছে

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে ‘পাখণ্ডী’ মন্তব্যে তোলপাড় বাংলার পর এবার সাফাই দিলেন বাগেশ্বর বাবা ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী (BAGESWAR BABA)। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে দাবি করলেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

দিন কয়েক আগে বাগেশ্বর বাবা (BAGESWAR BABA) বলেছিলেন, পশ্চিমবঙ্গে নবরাত্রির সময় মণ্ডপের আশেপাশে আমিষ খাওয়া হয়, যা তাঁর একেবারেই পছন্দ নয়। তাঁর আর্জি ছিল, যারা পুজোয় আমিষ খায় তাদের বহিষ্কার করা হোক, ওরা ধার্মিক নয়, পাখণ্ডী। এই মন্তব্যের (BAGESWAR BABA) বিরোধিতা করেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য সহ অনেকেই।

বিতর্কের পর গ্লাসগো থেকে বাগেশ্বর বাবা বলেন, “পুজোয় আমিষ খেতে বারণ করার আমি কে? আমার বলিপ্রথা ভালো লাগে না।” তিনি স্পষ্ট করেন, কেউ বাড়িতে মাছ-মাংস খেতেই পারে, সেটা তার সিদ্ধান্ত। তিনি শুধু ধার্মিক হিসেবে মণ্ডপে মাছ-মাংস খেতে বারণ করেছেন।

নিজেকে বাঙালি বলে দাবি করে তিনি বলেন, “ভুল বুঝবেন না। আমিও বাঙালি, বিবেকানন্দ-রামকৃষ্ণের শিষ্য। সব জীবের বাঁচার অধিকার আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *