আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

Fake Doctor : ডিগ্রি নেই, শ্মশানে বসে ডেথ সার্টিফিকেট! বারুইপুরে ভুয়ো চিকিৎসক কাণ্ডে গ্রেপ্তার ২ তৃণমূল কাউন্সিলর-সহ ৩

কিউ ইন্ডিয়া বাংলা, বারুইপুর :- বারুইপুরে ভুয়ো চিকিৎসক চক্রে বড়সড় মোড় (Fake Doctor)। ৩ ভুয়ো চিকিৎসককে জেরা করতেই সামনে এল তৃণমূল যোগ। এবার ২ কাউন্সিলর ও বিধায়ক-ঘনিষ্ঠ এক নেতাকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই বারুইপুর থেকে তপন কুমার বৈরাগী, বাসুদেব নস্কর ও আশিস কুমার বড়াল নামে তিনজনকে ভুয়ো চিকিৎসক সন্দেহে (Fake Doctor)গ্রেপ্তার করা হয়। অভিযোগ, কোনও বৈধ মেডিক্যাল ডিগ্রি না থাকা সত্ত্বেও বছরের পর বছর ধরে তাঁরা রোগী দেখে আসছিলেন। স্থানীয়দের বিশ্বাস অর্জন করে চেম্বার খুলে চিকিৎসা (Fake Doctor) করতেন তাঁরা।

 

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ, (Fake Doctor) শুধু রোগী দেখাই নয়, টাকার বিনিময়ে মেডিক্যাল সার্টিফিকেট এবং মৃত ব্যক্তিদের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেটও দিতেন এই তিনজন। এমনকি কীর্তনখোলা শ্মশান এলাকায় বসেই এই জাল সার্টিফিকেট চক্র চলত বলে অভিযোগ। ধৃত তিন চিকিৎসককে লাগাতার জেরা করতেই সামনে আসে স্থানীয় জনপ্রতিনিধিদের নাম। (Fake Doctor) জেরায় তারা জানায়, এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশিস দেবরায় এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ দত্ত বিভিন্ন সময় রোগীদের তাঁদের কাছে পাঠাতেন। এর বিনিময়ে কমিশন বা অন্য কোনও সুবিধা মিলত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই সূত্র (Fake Doctor) ধরেই বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দারের এক ঘনিষ্ঠ নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

 

এদিকে কীর্তনখোলা শ্মশান দুর্নীতি নিয়ে আগেই সরব হয়েছিল (Fake Doctor) বিজেপি। ভুয়ো ডেথ সার্টিফিকেট চক্রের সঙ্গে শ্মশানের যোগসাজশের অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির। এবার সেই মামলাতেই কাউন্সিলরদের গ্রেপ্তারিতে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে (Fake Doctor)। ভুয়ো চিকিৎসক চক্রের সঙ্গে ধৃত জনপ্রতিনিধিদের ঠিক কী যোগ রয়েছে, পুরোটাই কি শুধু রোগী পাঠানো নাকি এর পিছনে বড় কোনও আর্থিক লেনদেনের চক্র রয়েছে, তা জানতে ধৃত কাউন্সিলর ও নেতাকে জিজ্ঞাসাবাদ করছে বারুইপুর (Fake Doctor) থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত জারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *