আজকের দিনেতিলোত্তমারাজনীতি

দলে আরও কোণঠাসা সায়নী! যুব তৃণমূলের হোয়াটস অ্যাপ গ্রুপে অ্যাডমিনকে ঘিরে উঠল একাধিক প্রশ্ন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: এবার দলে আরও কোণঠাসা সায়নী ঘোষ। যুব তৃণমূলের হোয়াটস অ্যাপ গ্রুপে তাঁর বিরুদ্ধেই একাধিক প্রশ্ন উঠল। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন বিদ্রোহী ১৯ জন তৃণমূল সাংসদ। এই চিঠি সামনে এসেছে। সেখানে রয়েছে সায়নী ঘোষের স্বাক্ষর। সেই চিঠির প্রতিলিপি যুব তৃণমূলের গ্রুপে পাঠিয়ে সায়নীকে প্রশ্ন, এটা কি আপনার সই। সেটা ক্লিয়ার করুন। সই যদি আপনার হয় তাহলে অবিলম্বে ইস্তফা দিন। তবে এই মেসেজ দেখেও কোনও উত্তর দিতে চাননি দলের অ্যাডমিন, তথা যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। তৃণমূলের ভাঙনের শুরুতেই দলের সব কমিটি ভেঙে দেয় দল। অন্যান্য কমিটিতে রদবদল হলেও নতুন কমিটিতে যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষকেই রাখা হয়। এর মধ্যেই দেখা গেছে কাকলি ঘোষ দস্তিদারের ১৯ জন তৃণমূল সাংসদ এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তাদের মধ্যেও রয়েছেন সায়নীও।

এই সিদ্ধান্তের কথা জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন এই বিদ্রোহী সাংসদরা। দু তিন দিন ধরেই অভিষেক ঘনিষ্ঠ সায়নীয়কে নিয়ে গ্রুপে প্রশ্ন তুলেছিলেন যুব তৃণমূল নেতারা। গতকাল তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই করা চিঠি প্রকাশ্যে আসতেই সেই চিঠির প্রতিলিপি গ্রুপে আপলোড করে যুব নেতারা প্রশ্ন করেন, “এই সই কি আপনার? আপনার সই হয়ে থাকলে এখনও পর্যন্ত এই গ্রুপে কেন আছেন?” অপর এক নেতা লিখেছেন, ক্লিয়ার করে সব জানান। যদি সত্যি এই সই আপনার হয় তাহলে আগে ইস্তফা দিন। কয়েকদিন আগেই  সায়নীর কোনও খোঁজ মিলছিল না। সেই সময় এক নেতা সায়নীর খোঁজ দিতে পারলে পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন এক যুব নেতা।

 

জানা গিয়েছে,  যুব তৃণমূলের হোয়াটস গ্রুপে অ্যাডমিন সায়নী নিজেই। মেসেজগুলি সিনও করেছেন তিনি। কিন্তু কোনও রিপ্লাই করেননি। ওই গ্রুপে রয়েছেন ক্যামাক স্ট্রিটেরও কয়েকজন। তারাও মেসেজগুলি সিন করেছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *