আজকের দিনেবিশ্ব

China Heavy Rain: চীনে প্রবল বৃষ্টিতে বন্যার সতর্কতা জারি, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা- চীনে প্রবল বৃষ্টি। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও টাইফুনের প্রভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে নাননিং-সহ গুয়াংসি অঞ্চলে নদী ও জলাধারের জলস্তর বেড়েছে। যা বিপদসীমার উপর দিয়ে বইছে বলে খবর। বন্যা সতর্কতা জারি করেছে চীনা কর্তৃপক্ষ।

টাইফুন  মেইসাক  স্থলভাগে প্রবেশের পর দুর্বল হলেও এর সঙ্গে আসা অতি ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নাননিংয়ের একটি মাঝারি আকারের জলাধারে ভাঙন দেখা দেওয়ায় আশপাশের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক শহরের রাস্তা নদীতে পরিণত হয়েছে, বহু যানবাহন জলে তলিয়ে গেছে বা ভেসে গেছে।

এদিকে উত্তর চীনেও ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন।

আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েকদিনও গুয়াংসি, গুইঝৌ ও হুনান অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নতুন করে বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *