Womens Sports : ফের নারীশক্তির জয়! কবাডিতে ইরানকে হারিয়ে এশিয়াডে সোনা ভারতের মহিলা দলের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- রুদ্ধশ্বাস ফাইনালে ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে এশিয়ান গেমসে তৃতীয় (Womens Sports)সোনা জিতল ভারতের মহিলা কবাডি দল। শনিবারের ফাইনাল ছিল স্নায়ুর লড়াই। কখনও এগিয়ে ভারত, কখনও ইরান(Womens Sports)। শেষ মুহূর্তে ইরানের রেইডারদের ভুলকে কাজে লাগিয়ে বাজিমাত করে সঞ্জু দেবীরা। একটা সময় দুই ইরানি রেইডার একসঙ্গে কোর্টে ঢুকে পড়ায় নিয়মভঙ্গের সুবিধা পায় ভারত। দুরন্ত পারফরম্যান্সে দলের সেরা (Womens Sports)সঞ্জু দেবী।
এদিন সকালে ম্যারাথনে রুপো জেতেন সাওয়ান বারওয়াল(Womens Sports)। স্কোয়াশ মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জেতেন জ্যোৎস্না চিনাপ্পা ও সেন্থিলকুমার জুটি। মহিলাদের ৫০ মিটার রাইফেল ৩ পজিশনে রুপো জেতে ভারতীয় দল। তবে ব্যক্তিগত ইভেন্টে চতুর্থ হন তিলোত্তমা সেন, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান(Womens Sports) লক্ষ্য সেন ও বক্সার জাদুমণি সিং।
প্রবল চাপের মুখে মাথা ঠান্ডা রেখে দেশকে সোনা এনে দিল(Womens Sports) ভারতের ‘অগ্নিকন্যা’রাই, ফের প্রমাণ হল নারীশক্তিতেই সোনালি সাফল্য।
