Hardik Pandya : চোট যেন পিছু ছাড়ছে না, ভারত ‘এ’ দলেও খেলা হল না হার্দিকের
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- সারছেই না চোট। ফের একবার ব্যথায় কাবু হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছিলেন তিনি। আইপিএলের(Hardik Pandya) পর থেকে মাঠের বাইরে থাকা হার্দিককে দিয়েই প্রত্যাবর্তনের আশা করা হচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফের ছিটকে গেলেন তিনি(Hardik Pandya)।
বিগত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ (Hardik Pandya)এক্সিলেন্সে রিহ্যাব করছিলেন হার্দিক। প্রায় ফিট হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে ফের গোড়ালির উপরের দিকে ব্যথা অনুভব করেন তিনি। স্ক্যানের পর বিসিসিআইয়ের(Hardik Pandya) মেডিক্যাল টিম তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছে।
এই চোটের জেরেই আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ় (Hardik Pandya)খেলতে পারেননি হার্দিক। আগামী ১০-১৫ দিন কোনও রকম ক্রিকেটীয় কার্যকলাপে থাকতে পারবেন না তিনি। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়েও তাঁর খেলা হচ্ছে না(Hardik Pandya)।
বিসিসিআই-এর তরফে এখনও সরকারিভাবে কিছু (Hardik Pandya)জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, হার্দিকের পরিবর্তে ভারত ‘এ’ দলে সুযোগ পেতে পারেন সুয়াশ শেডগে। সামনেই দক্ষিণ আফ্রিকায় ৫০ ওভারের বিশ্বকাপ। সেখানে ফাস্ট বোলিং অলরাউন্ডারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই হার্দিককে(Hardik Pandya) নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বোর্ড।
