Smoky Chicken : সপ্তমীর দিনে বা রাতের জন্য চটজলদি বানিয়ে ফেলুন ধোঁয়া চিকেন
কিউ ইন্ডিয়া বাংলা : এবার তো শুনছি সপ্তমী নাকি দু’দিন (Smoky Chicken)। ষষ্ঠী অষ্টমী তো নিরামিষ কিন্তু বাকি চার দিন অর্থাৎ দু’দিন সপ্তমী, নবমী ও বিজয়ার প্ল্যান কি করলেন সকলে? নবমীতে তো মাটন আর দশমীতে মাছ। কিন্তু দুই সপ্তমী! দুই সপ্তমীতে কি আছে? সপ্তমীর একটা দিন চিকেন (Smoky Chicken) রাখায় যায়। কিন্তু চিকেন কষা, চিলি চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান এইসব কমন হয়েছে গিয়েছে। সপ্তমীর দুপুরে বা রাতে যদি কোনো ইউনিক রেসিপি রাখা যায় তাহলে মন্দ হয়না। ১৫-২০ মিনিটে বানিয়ে ফেলুন ধোঁয়া চিকেন (Smoky Chicken)।

প্রণালী
প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা কুঁচি ২ চামচের মতো সরিয়ে (Smoky Chicken) রেখে বাকিটা চিকেন এর সাথে মিশিয়ে ফেলুন। এরপর একে একে সমস্ত মশলা ও নুন, লেবুর রস, টক দই এবং ১ টেবিলচামচ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে ১ ঘন্টা চাপা দিয়ে রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে তাতে সামান্য মাখন দিয়ে সরিয়ে রাখা ২ চামচ কুঁচনো পেঁয়াজ, আদা, রসুন, পাকা লঙ্কা হালকা করে ভেজে নিন। ভাজা হয়ে (Smoky Chicken) গেলেই মাংস দিয়ে দিন কড়াইয়ে। কিছুক্ষণ আঁচ কমিয়ে চাপা দিয়ে মাংস কষিয়ে নিন। আসতে আসতে মাংস নিচে লেগে আসলে তা ঘষে তুলে মাংসের সাথে মাখাতে থাকুন। এরপর তেল ছেড়ে আসলে চেরা কাঁচালঙ্কা ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। ভাত বা রুটির সাথে গরম গরম পরিবেশন করুন (Smoky Chicken) ধোঁয়া চিকেন।
