RAHUL GANDHI : ভিড়ে আটকে রাহুলের বাস, আইনজীবীর হাতেই জ্ঞানেশের বিরুদ্ধে পিটিশন সুপ্রিম কোর্টে
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করলেন রাহুল গান্ধী (RAHUL GANDHI) । পূর্ব ঘোষিত ‘সুপ্রিম কোর্ট অভিযান’-এ প্রবল জনস্রোতের জেরে নির্ধারিত সময়ে আদালতে পৌঁছতে পারেননি ইন্ডি জোটের নেতারা। তাঁর আইনজীবীরা পিটিশন জমা দেন।
রবিবার ইন্ডি জোট ঘোষণা করেছিল, প্রধান বিচারপতি সূর্য কান্তর সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন রাহুল গান্ধী (RAHUL GANDHI) , মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবরা। কিন্তু আগের রাতেই প্রধান বিচারপতি জানিয়ে দেন, সময় দিতে পারবেন না। তিনি জানান, যে বিষয়গুলি তোলা হবে তা ইতিমধ্যেই বিচারাধীন এবং আদালত রাজনীতির জায়গা নয়।
তা সত্ত্বেও সোমবার পদযাত্রা শুরু করে ইন্ডি জোট। রাহুল (RAHUL GANDHI) , খাড়গে, মমতা সহ শীর্ষ নেতাদের বাস ভিড়ে আটকে যায়। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁরা পৌঁছতে পারেননি। পরে আইনজীবীরা রাহুলের হয়ে মামলা দায়ের করেন। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি হওয়ার কথা।
এই ঘটনায় বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর তোপ দাগেন। তাঁর কটাক্ষ, রাষ্ট্রপতি যখন ভোটচুরির প্রমাণ চাইলেন, রাহুল পালিয়ে গেলেন। ৯৯টি নির্বাচন হেরে কমিশনকে দোষ দেওয়া অভ্যাসে পরিণত হয়েছে।
রাহুল ছাড়াও ইন্ডি জোটের ১০ জন প্রতিনিধি এই পিটিশনে সই করেছেন, তৃণমূলের তরফে সই করেছেন সৌগত রায়। মঙ্গলবারের শুনানির দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
