আজকের দিনেখেলাবাংলার আয়নাভারত

Ranji Century : জেল থেকে সোজা রঞ্জিতে সেঞ্চুরি! দিল্লির বিরুদ্ধে সমালোচকদের ব্যাটেই জবাব অভিষেকের

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- ৩৬ দিনের জেলবাস কাটিয়ে ফিরেই রঞ্জি ট্রফিতে সেঞ্চুরি (Ranji Century) হাঁকালেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। দিল্লির বিরুদ্ধে কল্যাণীতে তাঁর শতরানে ভর করে প্রথম ইনিংসে লিড নিল বাংলা। শতরান করেই মাঠে কান্নায় ভেঙে পড়েন এই তরুণ ক্রিকেটার। গত জুনে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ ওঠে অভিষেকের বিরুদ্ধে। (Ranji Century)এক ডাক্তারি পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে মগরা থানায় মামলা দায়ের হয়। হাইকোর্টের নির্দেশে গ্রেফতার করা হয় তাঁকে। টানা ৩৬ দিন জেলে থাকার পর ১৭ সেপ্টেম্বর জামিন পান চুঁচুড়া আদালত থেকে। এই সময় রঞ্জির প্রাথমিক (Ranji Century) দল থেকেও বাদ পড়েছিলেন।

 

জামিন পেয়েই বাংলার দলে প্রত্যাবর্তন। আর প্রত্যাবর্তন (Ranji Century) ম্যাচেই বাজিমাত। প্রথম দিন মহম্মদ শামিদের দাপটে দিল্লি ২৪০ রানে অলআউট। দ্বিতীয় দিনে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলা। সেখান থেকে সুদীপ কুমার ঘরামির সঙ্গে ২০০ রানের পার্টনারশিপ (Ranji Century) গড়ে দলকে টানেন অভিষেক। জোড়া সেঞ্চুরিতে ভর করে দিনের শেষে ৬৪ রানের লিড বাংলার। বিতর্ক, জেল, সমালোচনা পেরিয়ে ব্যাট হাতে জবাব দিলেন লক্ষ্মীরতন শুক্লার ছাত্র। এই সেঞ্চুরি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। বাংলার রঞ্জি (Ranji Century) অভিযানও শুরু হলো দারুণভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *