আজকের দিনেরাজনীতি

Amit Shah : আচমকা অসুস্থ অমিত শাহ, বাতিল সব কর্মসূচি, এখন কেমন আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ?

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কর্নাটক সফরের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার হুবলিতে একাধিক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি তিনি।

 

শনিবার হুবলিতে একটি কলেজের নতুন ভবন ও একটি হাসপাতালের উদ্বোধন করার কথা ছিল শাহের (Amit Shah)। সেখান থেকে বেলগাভি যাওয়ারও কর্মসূচি ছিল। কিন্তু খাদ্যে বিষক্রিয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী (Amit Shah)।

 

জোশী জানান, বমি ও দুর্বলতা অনুভব করছিলেন শাহ (Amit Shah)। চিকিৎসকদের পরামর্শে তিনি হোটেলেই ছিলেন। তাঁর বার্তা অনুষ্ঠানে পাঠ করা হয়। তাঁর পরিবর্তে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোশী, সাংসদ জগদীশ শেট্টার সহ অন্যান্য নেতারা (Amit Shah)।

 

তবে কিছুটা সুস্থ বোধ করায় দিল্লি ফেরার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য কলেজ ক্যাম্পাসে যান শাহ (Amit Shah)। শনিবার রাতেই তিনি দিল্লি ফিরে যান।

 

বিজেপি সূত্রে খবর, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং উদ্বেগের কোনো কারণ নেই (Amit Shah)। ২০২০ সালে করোনা আক্রান্ত হওয়ার পর এটাই তাঁর প্রথম বড় অসুস্থতার কারণে কর্মসূচি বাতিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *