World Cup : বিশ্বকাপের ফরম্যাটে ঐতিহাসিক বদল, ফিরছে সুপার সেভেন ও ট্রাই-সিরিজ
কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- পঞ্চাশ ওভারের বিশ্বকাপের চেনা ফরম্যাট এবার বদলে যাচ্ছে (World Cup)। গ্রুপ পর্ব থেকে সরাসরি সেমিফাইনালের নিয়ম তুলে দিয়ে আরও আকর্ষণীয় ফরম্যাট আনছে আইসিসি। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় হতে চলা (World Cup) বিশ্বকাপে থাকছে একাধিক চমক।
নতুন নিয়ম অনুযায়ী, মোট ১৪টি দলের মধ্যে র্যাঙ্কিংয়ের প্রথম ১১টি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে (World Cup)। বাকি ৩টি দলকে নিয়ে হবে ত্রিদেশীয় সিরিজ, যার চ্যাম্পিয়ন ১২তম দল হিসেবে মূলপর্বে যাবে।
এরপর ১২টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হবে, প্রতি গ্রুপে ৬টি দল। সেখান থেকে দুই গ্রুপ থেকে ৩টি করে মোট ৬টি দল যাবে সুপার সেভেনে। (World Cup) বাকি ৬টি দলের মধ্যে সেরা দল সপ্তম দল হিসেবে সুপার সেভেনে যোগ দেবে।
আগামী ১ অক্টোবর পূর্ণাঙ্গ সূচি, ভেন্যু ও টিকিট প্রকাশ করবে আইসিসি। ২০০৩ সালের পর আবার আফ্রিকার মাটিতে বিশ্বকাপ, তাই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাও করছে আইসিসি (World Cup)।
দীর্ঘ দুই দশক পর আফ্রিকায় ফিরছে ওয়ানডে বিশ্বকাপ (World Cup)। আর ফরম্যাটে এই বড় বদল টুর্নামেন্টের উত্তেজনা কয়েকগুণ বাড়িয়ে দেবে বলেই মনে করছে ক্রিকেট মহল।
