আজকের দিনেভারত

Jantar Mantar : যন্তরমন্তর আর নয় প্রতিবাদস্থল, ককরোচ বিক্ষোভের জন্য নতুন জায়গা ঘোষণা

কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- যন্তরমন্তরে প্রতিবাদের অনুমতি না মেলায় দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল ককরোচ জনতা পার্টি (Jantar Mantar)। তার পরেই বড় সিদ্ধান্ত নিল দিল্লি পুলিশ। জানিয়ে দেওয়া হল, যন্তরমন্তর আর প্রতিবাদস্থল হিসেবে গণ্য হবে না। গত ১০ অক্টোবর বিরাট প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কড়া নিরাপত্তা ও কড়াকড়ির জেরে সেই (Jantar Mantar) আন্দোলন ভেস্তে যায়। ১০ অক্টোবরের কর্মসূচির অনুমতি না মেলার প্রতিবাদে দিল্লি হাই কোর্টে পিটিশন দায়ের (Jantar Mantar) হয়েছে। যন্তরমন্তর কেন বন্ধ করা হল, কেনই বা প্রতিবাদীদের জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করা হল না, এই মর্মে দায়ের হওয়া পিটিশনের শুনানি হবে মঙ্গলবার। একই সঙ্গে কংগ্রেসের ছাত্র সংগঠনও মামলা করেছে প্রতিবাদীদের উপর (Jantar Mantar) হামলার অভিযোগে।

 

হাই কোর্টের শুনানির আগেই সোমবার সিজেপি-র দুই কো-কনভেনর আশুতোষ রাঙ্কা (Jantar Mantar) এবং সৌরভ দাস পার্লামেন্ট স্ট্রিট থানায় যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, “আমরা দিল্লি পুলিশের কাছে অনুরোধ করেছি যেন যন্তরমন্তরে প্রতিবাদ করার জন্য আমাদের একটা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে না জানালে (Jantar Mantar) আমরা নতুন পদক্ষেপ করব।”

 

এই আলটিমেটামের পরেই দিল্লি পুলিশ সাফ জানিয়ে দেয়, (Jantar Mantar) যন্তরমন্তর এখন আর প্রতিবাদস্থল নয়। পরিবর্তে প্রতিবাদ কর্মসূচির জন্য রামলীলা ময়দান, বুরারি এবং সিবিডি ময়দানকে বেছে নেওয়া হয়েছে। তবে সেখানে ককরোচদের জমায়েত হবে কিনা, (Jantar Mantar) তা নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ। উল্লেখ্য, ১০ অক্টোবরের প্রতিবাদ উপলক্ষে বহু ককরোচ নেতা-কর্মী দিল্লিতে গিয়েছিলেন। আপাতত তাঁদের দিল্লি না ছাড়ার নির্দেশ দিয়েছে সিজেপি নেতৃত্ব। মঙ্গলবার দিল্লি হাই কোর্ট কী রায় দেয়,(Jantar Mantar) সেদিকেই তাকিয়ে সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *