আজকের দিনেরাজনীতি

Rejinagar Bypoll : রেজিনগর উপনির্বাচনে সর্বশক্তি দিয়ে ঝাঁপ মমতার, প্রচারক তালিকায় ২০ তারকা

কিউ ইন্ডিয়া বাংলা, রেজিনগর :-  নন্দীগ্রামের পর এবার রেজিনগর (Rejinagar Bypoll)। শনিবার পর্যন্ত প্রার্থীকে নিয়ে ধোঁয়াশা থাকলেও রবিবার ২০ জনের স্টার প্রচারকের তালিকা প্রকাশ করল মমতা শিবির। (Rejinagar Bypoll) তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক, প্রিয়াঙ্কা অধিকারী সহ হেভিওয়েটরা।

 

শনিবার রবিউল আলম চৌধুরীকে জিজ্ঞাসা করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে আসবেন কি না (Rejinagar Bypoll)। তিনি জানিয়েছিলেন, “এই বিষয়ে কোনও কথা হয়নি”। তার ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার দুপুরে প্রচারক তালিকা প্রকাশ (Rejinagar Bypoll)।

 

প্রকাশিত তালিকা অনুযায়ী, রবিউলের হয়ে প্রচারে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Rejinagar Bypoll)। বিদেশ থেকে ফিরে প্রচারে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও থাকছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, দোলা সেন, মহুয়া মৈত্র, কুণাল ঘোষ, উপাসনা চৌধুরী ও প্রিয়াঙ্কা অধিকারীরা (Rejinagar Bypoll)।

 

আগামী ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন (Rejinagar Bypoll)। শনিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।উল্লেখ্য, নন্দীগ্রামে মমতার প্রার্থী সঞ্চিতা প্রধান মনোনয়ন প্রত্যাহারের পর কংগ্রেসকে সমর্থনের কথা জানানো হয়। তারপর থেকেই নজর ছিল রেজিনগরের দিকে (Rejinagar Bypoll)। প্রতীক নিয়ে জটিলতার পর শেষ পর্যন্ত ভোটযুদ্ধে থাকছেন রবিউলই, আর তাঁকে জেতাতে এবার সব শক্তি দিয়ে মাঠে নামছে মমতা শিবির (Rejinagar Bypoll)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *