Abhishek Banerjee : থানায় গেলেন না অভিষেক, ক্যামাকস্ট্রিট কাণ্ডে ফের বাড়িতে নোটিস দিল পুলিশ
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ক্যামাকস্ট্রিট কাণ্ডে পুলিশের হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তলব করা হলেও তিনি হাজিরা দেননি। উল্টে ৪৮ ঘণ্টা সময় চেয়ে থানায় ইমেল পাঠিয়েছেন তিনি। এরপরই ফের তাঁর বাড়িতে পৌঁছে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ (Abhishek Banerjee)।
ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের অফিসে লাগানো একটি বড় বিলবোর্ডকে ‘বেআইনি’ বলে দাবি করে কলকাতা পুরসভা। সেই বিলবোর্ড খুলতে গেলে চরম উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, পুরকর্মীদের কাজে বাধা দেন ওই অফিসে থাকা নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। তখন পুলিশকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি বেধে যায়। অভিযোগ, পুলিশের কলার ধরে মারধর করা হয়, ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন পুলিশকর্মী সিঁড়ি থেকে পড়ে যান (Abhishek Banerjee)। পুরকর্মীদেরও হেনস্তা ও মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতা ও নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে মোট ৩টি এফআইআর দায়ের করা হয়। পুলিশের কাজে বাধা, সরকারি কর্মীদের মারধর ও হেনস্তার ধারায় মামলা রুজু হয় (Abhishek Banerjee)। এর আগেও একটি মামলার ভিত্তিতে অভিষেককে তলব করে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। দ্বিতীয় এফআইআরের ভিত্তিতে রবিবার ফের তাঁর বাড়িতে নোটিস দিতে যায় পুলিশ। নোটিসে স্পষ্ট উল্লেখ ছিল সোমবার সকাল ১০টায় তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা (Abhishek Banerjee) দিতে হবে। কিন্তু সোমবার সকালে তিনি থানায় যাননি। বদলে ইমেল করে ৪৮ ঘণ্টা সময় চান তিনি।
পুলিশ সূত্রে খবর, ইমেল পাওয়ার পরই ফের (Abhishek Banerjee) তাঁর বাড়িতে যান তদন্তকারী আধিকারিকরা এবং বুধবার হাজিরার জন্য নতুন করে নোটিস ধরানো হয়। সেদিনও হাজিরা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে পুলিশ সূত্রে খবর। আপাতত ৪৮ ঘণ্টা সময় নিয়ে হাজিরা এড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ। বুধবার তিনি থানায় হাজিরা দেন কি না, (Abhishek Banerjee) সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
