আজকের দিনেবিশ্বভারত

মধ্যপ্রাচ্যের সংঘাতের পর কত সংখ্যক ভারতীয় দেশে ফিরেছেন ? তথ্য দিল কেন্দ্র

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা : – বিগত ২৮ শে ফেব্রুয়ারি ইরান এবং আমেরিকা ও ইজরায়েলের সামরিক সংঘাত শুরু হয়েছিল l বর্তমানে সেই সংঘাতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে l তবে এখনও সব কিছু স্বাভাবিক হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পরে সমঝোতা চুক্তি করতে চলেছে আমেরিকা। শুক্রবার থেকেই লেবানন এবং ইজ়রায়েলের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তবে এখনও পুরোপুরি স্বস্তিতে নেই পশ্চিম এশিয়ার দেশগুলিতে থাকা ভারতীয় নাগরিকরা। এই অঞ্চলগুলি থেকে জ্বালানি তেল সরবরাহে কোনোরকম ব্যাঘাত না ঘটে সেদিকে সচেষ্ট কেন্দ্র সরকার l একইসঙ্গে ওই দেশগুলোতে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে কেন্দ্র সরকার l

প্রায় দেড় মাস ধরে চলা যুদ্ধের মধ্যেই দেশে ফিরে এসেছেন অনেক ভারতীয় নাগরিক। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়া উত্তেজনা শুরুর পর থেকে দেশে ফিরেছেন কমবেশি ১০ লক্ষ জন। সেখানে থাকা নাগরিকদের যাতে কোনও রকম সমস্যা না হয় তা দেখার জন্য সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এরই পাশাপাশি যদি কেউ ওই সব দেশ থেকে ফিরে আসতে চান সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাত শুরু হওয়ার পর ইরান বন্ধ করে দিয়েছিলো হরমুজ প্রণালী l ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পরে ভারতীয় জাহাজগুলি একের পর এক হরমুজ পার হওয়া শুরু করে l দেশে যাতে জ্বালানির সমস্যা দেখা না দেয় তার দিকে লক্ষ্য রেখে কাজ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক। সেই সঙ্গেই ভারতীয় জাহাজগুলি যাতে নিরাপদে ওই অঞ্চল দিয়ে পার হয়ে আসতে পারে তার জন্যও পদক্ষেপ করা হয়েছে। কেন্দ্র আরো জানিয়েছে , এখন পর্যন্ত ২,৪১৭ জনেরও বেশি ভারতীয় নাবিকের দেশে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে ৮০ জনকে ফেরানো হয়েছে বলেও জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রক আরো জানিয়েছে,আকাশসীমা খোলা থাকার কারণে নিয়মিত ফ্লাইট চলাচলও করছে। সেখানে যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে ১০ লক্ষ ১০ হাজার ভারতীয় দেশে ফিরে এসেছেন l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *