আজকের দিনেতিলোত্তমারাজনীতি

বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- একদা বামফ্রন্ট শিবিরের ঘনিষ্ঠ ছিলেন ডঃ নারায়ণ বন্দ্যোপাধ্যায় এখন তিনি গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ । ব্রিগেডে নরেন্দ্র মোদির প্রচার মঞ্চে তাকে আগে দেখা গিয়েছিল। এবার তাকে দেখা গেল বর্ণনগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী প্রচার মঞ্চে। উপস্থিত হয়ে রাজ্য সরকারকে কার্যত তুলোধোনা করলেন তিনি ।

নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য “বামপন্থী মানসিকতা আর বামপন্থা, দুটো কিন্তু এক জিনিস নয়। আমি মনে করি পরিবর্তনের প্রয়োজন রয়েছে। এখন পরিবর্তন হবে না তো আর কবে হবে ? ধরুন একটি বাচ্চা ক্লাস ৭ থেকে ৮ উঠবে তাকে কি ভিত্তিতে পাস করাবেন সে অংক কত হয়েছে ভূগোলে কত হয়েছে তার ভিত্তিতে তাহলে সরকারকেও আমরা পাশ ফেল করাবো গত ১৫ বছরে শিক্ষা-স্বাস্থ্য প্রশাসনিক ক্ষেত্রে কত নম্বর পেয়েছে তার ভিত্তিতে আমি গত ১৫ বছরে শিক্ষাক্ষেত্রে শূন্য দেব ।” বিজেপির সজল ঘোষের প্রতিপক্ষ তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের সায়নদ্বীপ মিত্র ।

বঙ্গে ভোটে নির্ঘণ্টা ঘোষণা আগে ব্রিগেডের সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় । বাংলা রাজনৈতিক মহল তাকে বামফ্রন্ট ঘনিষ্ঠ বলেই তাকে চিনতো কিন্তু মোদীর সভায় তাকে দেখে সেই সমীকরণ বদলানোর পথে । এইসব আর কিছুদিন আগে চিকিৎসকের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শুরু হয়েছিল জল্পনা। এবং তারপর মোদির ব্রিগেডের উপস্থিত হয়ে সেই জল্পনায় ইতি পড়েছিল । সকল বন্ধুদের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন আমি মনের তাগিদেই এখানে এসেছি আমার মনে হয় এখন ডান বাম ভাবলে চলবে না হয় ভোট ফর টিএমসি বা নো ভোট ফর টিএমসি। বাংলা পিছিয়েই চলেছে প্রত্যেক সফল বাঙালি এখন পরিযায়ী শ্রমিক । যারা পরিবর্তন আনতে পারবে আমি সকলকে অনুরোধ করবো দলমত নির্বিশেষে তৃণমূলের বিরুদ্ধে ভোট দিতে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *