রাজস্থান রয়্যালসের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
কিউ ইন্ডিয়া বাংলা: – আইপিএল ২০২৬ এর এখনো পর্যন্ত অন্যতম দুই সেরা দল রাজস্থান ও বেঙ্গালুরু আজকে একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই দুই দল এখনো পর্যন্ত এবারের আইপিএলে নিজেদের সব ম্যাচে জয় পেয়েছে। সুতরাং আজকের ম্যাচটি অন্যতম উপভোগ্য ম্যাচ হতে চলেছে।
রাজস্থান রয়্যালসের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দুর্দান্ত শুরু করেছেন রিয়ান পরাগ । তার অধিনায়কত্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে দল । এই দলের এখনো পর্যন্ত ইতিবাচক দিক ওপেনারদের ভালো শুরু করা । বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল তিনটি ম্যাচেই দলকে ভালো শুরু দিয়েছেন। যার কারণে বাকিদের কাজ সহজ হয়ে গেছে। মিডিল অর্ডারে রানের মধ্যে ফিরেছেন ধ্রুব জুড়েল যা তাদের ইনিংসকে ত্বরান্বিত করতে সাহায্য করেছে । অধিনায়ক রিয়ান পরাগ ও সিমরন হেট মায়ারের ব্যাটে রান দেখা গেলে রাজস্থানের ব্যাটিং লাইন আপ আরো শক্তিশালী হয়ে উঠবে । এই দলের বোলিং এর কথা বলতে গেলে দলের সকলেই ভালো ফর্মে আছেন । রবি বিষ্ণোই, রবীন্দ্র জাদেজা, তুষার দেশপান্ডে সকলেই নিয়মিত উইকেট পাচ্ছেন। আরসিবির শক্তিশালী ব্যাটিং লাইনআপের মুখোমুখি হওয়ার আগে রাজস্থান শিবির অনেকখানি আত্মবিশ্বাসী ।
অপরদিকে আরসিবির কথা বলতে গেলে তারা বিগত 2025 মরশুমে যেখানে শেষ করেছিল এই বছরও ঠিক যেন সেখান থেকেই শুরু করেছে । বিগত দুটি ম্যাচে তারা দাপটের সঙ্গে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ ও চেন্নাই সুপার কিংসকে । রানের মধ্যে রয়েছে আরসিবির ব্যাটাররা। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে রান পেয়েছেন ফিল সল্ট তবে তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রান এখনো আসেনি তবে আজকের ম্যাচে সুযোগ রয়েছে তার কাছে। কারণ গুয়াহাটির উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। এই সিজনের অন্যতম চমক আরছিবি দলের দেবদত্ত পাল্লিকাল । যিনি দুটি ম্যাচেই ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছেন । আর বিরাট তো আছেনই। সবে মিলে আরসিবির ব্যাটিং লাইন আপ এবারের আইপিএলের অন্যতম শক্তিশালী । তাদের বোলিং এর কথা বলতে গেলে , জোস হেজেলহুড যে দলের সঙ্গে এখনো যোগ দেননি, সেই অভাব বুঝতে দিচ্ছেন না বাকিরা । দুর্দান্তভাবে বোলিং করছেন জ্যাকব ডাফি থেকে শুরু করে ভুবনেশ্বর কুমাররা । ভুবি আইপিএলে প্রথম পেসার হিসেবে ২০০ উইকেট সম্পন্ন করেছেন। বিরাটের দলের স্পিন বোলিংয়ের কিছুটা উন্নতি করা বাকি আছে তারা ফর্মে ফিরে গেলে আরসিবির বোলিং ও আরো শক্তিশালী হয়ে যাবে । যা বিপক্ষের মনে ভয় ধরাতে পারে।
বর্ষাপাড়া স্টেডিয়ামের উইকেট ব্যাটিং সহায়ক হবে কিন্তু এখান থেকে ফাস্ট বোলাররা কিছু সহায়তা পাবেন। এখন দেখার অপেক্ষায় আজকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতে জয়ের হ্যাটট্রিক করে না রাজস্থান রয়্যালস ঘরের মাঠে তাদের জয়ের সংখ্যা আরো বাড়িয়ে নেয় ?
