আজকের দিনেখেলাভারত

Cricket-IPL : নাইটদের থেকে জয় ছিনিয়ে নিয়ে গেলেন অনামি মুকুল, শেষ বলে জয় লখনউ এর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- চতুর্থ ম্যাচে এসেও জয় অধরা কলকাতা নাইট রাইডার্স এর । অনামী মুকুল চৌধুরী কলকাতা থেকে জয়ের গ্রাস ছিনিয়ে নিলেন। হেরে যাওয়া ম্যাচ জিতে গেল ঋষভ পান্থ এর দল। তিন উইকেটে ম্যাচ জিতলেন তারা । শেষ বলে হলো ম্যাচের ফয়সালা । হারের ফলে পয়েন্ট টেবিলে ৯ নম্বরে নেমে গেল কিং খানের দল ।

আজকে টসে জিতে লখনউ অধিনায়ক প্রথমে কলকাতাকে ব্যাটিং করতে পাঠান। আজকে কলকাতার একাদশে ফেরানো হয় সুনীল নারিনকে । তবে বরুণ চক্রবর্তীকে পাওয়া যায়নি এই ম্যাচে। ঝড়ের গতিতে ইনিংস শুরুর চেষ্টা করলেও ম্যাচের দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন এর উইকেট হারায় নাইটরা। অধিনায়ক রাহানে আজ ভালো ব্যাট করেন । ২৪ বল খেলে তার আজ সংগ্রহ ৪১ রান । এরপর অঙ্গকৃষ রঘুবংশী গত দুই ম্যাচের মতো ছন্দে খেলেন । ৩৩ বল খেলে তার সংগ্রহ ৪৫ রান । কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামী খেলোয়াড় ক্যামেরন গ্রিন এর ব্যাটে রান দেখা যায় যা টিম ম্যানেজমেন্টের কাছে বড় স্বস্তির বিষয় । অস্ট্রেলীয় এই অলরাউন্ডার আজকে ৩২ রান করেন। রভম্যান পাওয়েল এর ব্যাট থেকে আসে মূল্যবান কিছু রান (৩৯*) । শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে কলকাতা।

ব্যাট করতে নেমে পাওয়ারপ্লের শুরুটা ভালো করলেও ইনিংসের পঞ্চম ওভারে লখনৌয়ের ইনিংসে প্রথম আঘাত হানেন বৈভব আরোরা। ২২ রানের মাথায় তিনি আউট করেন এইডেন মার্করামকে । ওই ওভার এই ফের উইকেট পরের লখনৌয়ের । এবার ফিরে যান মিচেল মার্শ। তার সংগ্রহ ১১ বলে ১৫ রান । এরপরে লখনৌয়ের ইনিংসের হাল ধরেন আয়ুশ বাদোনি। চলতি আইপিএলে তিনি তার প্রথম অর্ধশতরান করেন নাইটদের বিপক্ষে । ব্যক্তিগত ৫৪ রানের মাথায় তিনি অনুকূল রয়ের বলে ফেরেন । আর অধিনায়ক ঋষভকে ফেরান ক্যামেরন গ্রিন। পরপর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় লখনউ তখন তাদের ভাতা হয়ে দাঁড়ান অখ্যাত মুকুল চৌধুরী। ২৭ বলে ৫৪ রানে অপরাজিত থেকে তিনি দলকে জেতান। আইপিএলে তার এটা প্রথম অর্ধশতরান । জয়ের কাছে এসেও জেতা হলো না নাইটেদের।

ক্রমশ প্লে অফের লড়াই কঠিন হচ্ছে নাইটদের জন্য । যদিও দশটা ম্যাচ এখনো বাকি, তবে এখনো পর্যন্ত জয় না পাওয়ায় চিন্তা বাড়ছে । কলকাতার পরের ম্যাচ আগামী ১৪ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে চিপকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *